ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label চিত্রকলা. Show all posts
Showing posts with label চিত্রকলা. Show all posts

Tuesday, October 10, 2023

একটি পাত্রের আত্মকাহিনী

।।ফারেহা জেবা।।

।।দর্শক এবং স্থাপনা মিলেমিশে একাকার।।

প্রকৃতিও পরিবেশকে অগ্রাহ্য করা অসম্ভব। বিপুল বিস্ময়ের এই প্রকৃতি প্রতিদিন আমাদের মুগ্ধ করে, আচ্ছন্ন করে। আমিও এর ব্যতিক্রম নই। এর পাশাপাশি সমাজে, আশেপাশে, যা কিছু ঘটে, খবর-নেট-টেলিভিশন এ বিশ্বের যা কিছু দেখি আর শুনি- সবকিছুই কোন না কোন ভাবে আমায় প্রভাবিত করে। তবে বিশেষভাবে আমাকে নাড়া দেয়, নারীর সামাজিক অবস্থান বা তার অন্তর্দহন, সাম্প্রতিক ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা, কখনো বা আমার বাগান থেকে পাওয়া ফুল, বীজ ইত্যাদি।

আমার দেহ, আমার কথা ২

।।তরঙ্গ  ভার্চুয়াল একক চিত্র প্রদর্শনী।।

।।প্রসেনজিৎ কুমার সাহা।।

।।অন্ধ জীবন সিরিজ।।

'আমার দেহ, আমার কথা'  শিরোনামে তরঙ্গ শুরু করেছিল তরুণ শিল্পীদের অবয়বধর্মি অনুশীলনের কিউরেটিং। যার অংশ হিসেবে এলো আত্মজৈবনিক, স্বিকারোক্তিমূলক ঘরানার উন্মোচন।  আঁকাআঁকির এ-ঘরানা ভারতে বিকশিত হয়েছে গুলাম শেখ, ভূপেন খাখার, নলিনী মালানীর হাতে। বাংলাদেশে এ-ঘরানাতে রাজনৈতিক স্যাটায়ার যোগ করেছে শিশির ভট্টাচার্য। বাংলাদেশের সাহিত্যে আত্মজৈবনিক, স্বীকারোক্তিমূলক ঘরানার বহুমাত্রিক বিকাশ ঘটে আশির কবিদের হাতে। বাংলাদেশে যখন বিমূর্ত চিত্রের রমরমা চলছে, তখন তরুণ শিল্পীদের চর্চায় মূর্ত, আত্মজৈবনিক ঘরানার সম্প্রসারণ খোঁজ করতে গিয়ে 'তরঙ্গ' চিহ্নিত করে প্রসেনজিৎ কুমার সাহার কাজ। প্রসেনজিৎ-এর নিজের ভাষ্যে, তার কাজ উপস্থাপিত হলো এখানে। সম্পাদক, তরঙ্গ।

Tuesday, September 26, 2023

বজলে মওলা : ঢাকা আর্ট স্কুলের প্রথম ছাত্রদের একজন

।।কুদরত-ই-মওলা।।


রাণী এলিজাবেথ ঢাকা এলে (১৯৬১), ঢাকাবাসীর পক্ষ থেকে তাকে দেয়া মাণপত্র লেখার দায়িত্ব পান বজলে মওলা ।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে চারুকলা অনুষদ, ১৯৪৮ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে তার গোড়া পত্তনি হয়েছিল পুরান ঢাকার জনসন রোডে সরকারি পরিত্যাক্ত হাসপাতাল ভবনের কয়েকটি ঘরে, নাম দেয়া হয়েছিল, 'ঢাকা আর্ট স্কুল'।

Tuesday, October 25, 2022

ন হন্যতে নগ্নতা ১ : হেমেন মজুমদারের দেহজ দর্পণে

 ।।চয়ন খায়রুল হাবিব।।

অভিব্যাক্তিজাত সকল শিল্প পরম্পরা সূত্রে বাধা। আবার পরম্পরার ভেতর কেউ কেউ অন্যদের চেয়ে বেশি প্রতিভাত, তার শৈলীর আবেদন হয়ে ওঠে সর্বজনপ্রিয়। সাহিত্য চর্চার স্বোপার্জিত নিক্তি পাল্লায় আমার কাছে সেসব শিল্পী প্রিয় হয়ে উঠতে থাকে যারা লৈঙ্গিক স্পর্শকাতরতায় নিজেকে পার হতে পেরেছে। আমি ইতিহাস বদলাতে পারবো না। ইতিহাসকে রূপকথার লোকনকাচে দেখাও ঠিক না। ভবিষ্যতমুখী দৃষ্টিকোণে ছেকে তোলা যেতে পারে বাংলাভাষী চিত্রকলার পথরেখা যারা প্রশস্ত করেছে তাদের কথা।

Saturday, June 11, 2022

নগ্নতার নৃতত্ব : লেন্সে, তুলিতে, দ্বিধায়

।।রুথ বের্নহার্ড।।ইমোজেন কানিংহাম।।সান্দ্রো বত্তিচেল্লি।।

।।পল সেজান।।রনোয়া।।ফ্রিদা কাহলো।।

।।অমৃতা শেরগিল।।ভূপেন খাখার।।


ইমোজেন কানিংহাম

নগ্নতার নৃতত্ত্ব

নৃতত্ত্ববিদরা মনে করে, আদিম মানুষ নগ্ন অবস্থায় থাকত। তবে সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় যে সম্ভবত ৭২,০০০ বছর আগেই মানব সমাজে নগ্নতা নিবারণের জন্য পোশাকের ব্যবহার শুরু হয়। বাইবেলে বর্ণিত আদম ও ইভের উপাখ্যান অনুযায়ী, ঈশ্বর প্রথম নর ও নারীকে নগ্ন অবস্থায় সৃষ্টি করেছিলেন; এবং নগ্নতার জন্য তাদের মনে কোনো লজ্জা ছিল না। পরে শয়তান কর্তৃক প্ররোচিত হয়ে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে তারা যখন জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণ করে, তখন তাদের জ্ঞানচক্ষু উন্মীলিত হয় এবং নিজেদের নগ্ন দেখে তারা লজ্জিত হয়ে পড়ে।

Friday, June 3, 2022

চায়ের পেয়ালায় আইলা, সিডর!

।।তৃণা রাব্বানি।।

ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাঁশে চায়ের স্টল।
ফটোগ্রাফি, অভিজিৎ।মডেল, জান্নাতুর নাহার।

এটা কিন্তু মজা হবে ছাতার কাপড়ে শিল্পকর্ম হলে তাতে শরিফের ছাতা কোম্পানির স্পন্সরশীপ, গরু, ছাগলের চামড়াতে কারুশিল্প হলে তাতে বাটা কোম্পানির স্পন্সরশীপ। য্যামনটা চায়ের লিকারে ছবি আকলে চা কোম্পনির স্পনসরশিপ। রিক্সা পেইন্টে শিল্পকর্ম হচ্ছে প্রচুর, তবে সেরকম একটা বড়সড়ো রিক্সাওয়ালা কর্পোরেশান এখনো তৈরি হয় নি।

Saturday, June 5, 2021

পথে যেতে যেতে

।।জাহিদ মুস্তফা।।

চারুকলা শাহনেওয়াজ হল ভবন।ঢাকা, ১৯৯০।
নিজেকে নিয়ে কিছু লেখার মতো বিশেষ কেউ আমি নই। তবে যে সময় ধরে আমরা বেড়ে ওঠেছি সেটি গুরুত্বপূর্ণ। সে সময়ের অন্যরকম মাদকতাও আছে! চাইছি- আমাদের সময়টাতে যা দেখেছি, শুনেছি তার ইতিহাসটা বিশ্বস্ততার সংগে মেলে ধরতে।

নীল দেখা মাত্র দুই নারী বদ্ধ উন্মাদ হয়ে গেলো!

।।তৃণা রাব্বানি।।


এরকম চলতে থাকলে আকাশ দেখা মাত্র মেয়েরা ক্ষেপে যাবে।
আকাশ, সমুদ্র কত ভয়ঙ্কর বলে মায়েরা শিশুদের ঘুম পাড়াবে।

তরংগ : প্রচ্ছদ সমাচার

হেমন্ত কভার, ষষ্ঠ প্রচ্ছদ ২০২২, অক্টোবার।

Friday, April 16, 2021

আমার দেহ, আমার কথা ১

।।তরঙ্গ  ভার্চুয়াল একক চিত্র প্রদর্শনী।।
।।তামজিদ নওরিন পূর্ণি।।

রক্তজবার স্মৃতিকথা ১

''আমার দেহ, আমার কথা'' শিরোনামে তরঙ্গ তরুণ শিল্পী  কিউরেটরিয়াল প্রকল্পের যাত্রা শুরু হলো তামজিদ নওরিন পূর্ণির একক ভার্চুয়াল প্রদর্শনীর মাধ্যমে। একজন তরুণ, সম্ভাবনাময় শিল্পী যে তার নিজের কথা বলতে চাইছে নিজের ভঙ্গিতে, ভেঙ্গে বেরিয়ে আসতে চাইছে গতানুগতিকতা থেকে, তরঙ্গের পক্ষ থেকে আমরা তার সাথে কথোপকথন শুরু করি এবং একটা জায়গাতে পারস্পরিকভাবে পৌছাতে চেষ্টা করি। তারই ফলশ্রুতি এই ভার্চুয়াল প্রদর্শনী। তরংগ, সম্পাদক

আদিকথনে বর্ষবরণ : ফুল বিজু ও শজিবু চৈরাউবা

।।এ.কে.শেরাম।।নকু চাকমা।।খাইদেম সিথি।।


বৈশাখে নতুন বছরের আগমন আদিবাসীরা বেশ বড়ভাবে উদযাপন করে। চাকমারা বলে বিজু, ত্রিপুরা ভাষায় বৈসু, মনিপুরী ভাষায় বলা হয় শজিবু চৈরাউবা। নতুন বছরের আগমনে অশুভ গিয়ে শুভ বয়ে আসুক সবার জীবনে।

Thursday, April 15, 2021

সিরিয়ার চিঠি ১ : ধ্বংসস্তুপে প্রেমের ছবি

।।ডিমা নাশাউই।।

প্রথম দেখায় ডিমা নাচাউই-র ছবিগুলো দেখলে মনে হবে এ ছবি পৃথিবীর যে কোনও প্রান্তেরই ভালোবাসার ছবি হতে পারে। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, না - এ ছবিতে সম্পূর্ণ অন্য গল্পও আছে। সে গল্প বিমান হামলার, সে গল্প আঘাতের, এবং মৃত্যুর। আসলে এ ছবি হল সিরিয়ার ইস্টার্ন ঘৌটা অঞ্চলে সত্যিকারের মানুষ কীভাবে বেঁচে আছে - এবং ভালও বাসছে - তারই।

Saturday, February 13, 2021

বৃষ্টির পেইন্টিং ও কবিতা

।।সালমা জাকিয়া বৃষ্টি।।

পেইন্টিং, সালমা জাকিয়া বৃষ্টি

সন্ধ্যাটা কেমন আজ

অচেনা বাতাস
ঘোলাটে চারিপাশ যেন
শুন্যতার আভাস

জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!

ঢাকা শহরের গল্পগাঁথা, কবিতাকথা : 

ইয়ে কালুম্বো সাহিব কা মাকবারা, কাম্পানিকা নাউকার!

।।লুবনা ইয়াসমিন।।

নাগাফোন ঘাট, নারিন্দা, ঢাকা, ১৭৮৭।ইয়োহান ইয়োফানির আকা কলুম্বো সাহিবের স্মৃতিসৌধ ।
নাসরিন-জয়া বলেছে, তরঙ্গে লিখতে।পেটের দায়ে কাজ করছি ঢাকাতে শিল্পাঞ্চল বিকাশ নিয়ে।২০২০এ, কোভিড এর জন্য আর যাওয়া হয় নি, জুম দিয়ে সেরেছি।বেরসিক উপাত্ত, পরিসংখ্যানে ঠাসা কাজ।ফাকে ফাকে পড়ছি ঢাকা নিয়ে লেখা পুরনো বই পত্র।সেসব মিলিয়ে তরঙ্গে যা দেবো, তার শিরোনাম হবে, জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!একটু আগোছালো লেখাটিতে প্রথমবার অল্প করে লিখছি ঢাকাইয়া কুট্টি ভাষার উদ্ভব,  জার্মান নিও ক্লাসিকাল পেইন্টার ইয়োহান ইয়োফানির ১৮ শতকের ঢাকা ভ্রমনের সময় আকাআকি, কালুম্বো সাহিবের মাকবারা বা স্মৃতিসৌধ এবং রমনা পার্ক ও রমণের সম্পর্ক নিয়ে।

Friday, February 12, 2021

অমৃতা শের-গিল : যাপন ও যৌনতায়

।তারিরো এমজেজেওয়া।।অ্যালবার্ট অশোক।।অর্পিতা কবির।।

অমৃতা শের-গিল

অনেক সময় একজন শিল্পী, লেখককে নিয়ে ব্যাপক আলোচনার পর দেখা যায় যে আলোচক আলোচিতের মূল জায়গাটি হয় ধরতে পারে নাই, নয় এড়িয়ে গেছে। স্থানীয় সামাজিক শর্ত আত্ম-সেন্সর হয়ে বাধা হয়ে দাড়ায়। অমৃতা শের-গিলের মতো শিল্পী যে কি না সামাজিক শর্তগুলোর মানসিক, দৈহিক সীমা গুড়িয়ে দিয়ে ক্যানভাসে জায়গা করে দিয়েছে অব্যক্ত, অভূতপূর্ব নারী দেহকে, তার ক্ষেত্রে যে উপমহাদেশীয় অধ্যাপকেরা শর্তসাপেক্ষ থেকেছে তা লেখা বাহুল্য।

মনোগল্পের কিউবিজম : কবর, সেক্সোলজি এবং অন্তর্নিহিত

।।অমিতাভ পাল।।

কবর

অফিস, বাসা আর স্বার্থের পিছনে ছুটতে ছুটতে কবে যেন এমন এক জায়গায় পৌঁছে গেছি- যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না কেবল বাথরুম, ডাইনিং টেবিল আর বিছানা ছাড়া। আমিও আজকাল সেসব জায়গাতেই যাই আর দিনগত পাপক্ষয় করি অফিসে গিয়ে। এর ফলে এখন ফেইসবুকে কিছু আবছা সম্পর্ক ছাড়া আমার কোন বন্ধু নাই, আত্মীয়স্বজন নাই, স্বপ্ন, নাই, কল্পনা নাই, বিস্তীর্ণতা নাই।

Thursday, February 11, 2021

দীপা হক : মগ্ন চেতনা প্রবাহের জলপ্রপাতে

।।মাসুদা কাজী।।কাজী রকিব।।
দীপা হক, ১/৭/১৯৫৩, ৪/০১/১৯৯৯

"রওশন হক দীপা। আমার প্রিয় দীপা’পা। শিল্পী দীপা হক। ওঁর সঙ্গে আমার পরিচয় হয় ১৯৮৪ সালে। পরিচয়ের প্রথম দিন থেকেই ওঁকে আমার খুব ভালো লেগে যায়।ভালো লাগার মতোই একজন মানুষ। যেমন দেখতে সুন্দর, আকর্ষণীয় এক মানুষ, তেমনি তাঁর কাজের দক্ষতাও অসাধারণ আর উন্নত মানের পরিচয় দিত।

চিত্রকলা : মাস্টারপিস ও বডি ল্যাঙ্গুয়েজ

।।কামাল আহমেদ।।

সান্দ্রো বত্তিচেলি, ভেনাসের জন্ম

যে-কোন শাখার সৃষ্টিশীল কর্মকারীদের একটা শব্দ "মাষ্টারপিস!'' কারো কাজটি যদি অনন্য হয়---ওটা মাষ্টার পিস-এ পড়ে! কারো সারাজীবনে একটি অনন্য কাজ, অনন্য সৃষ্টি---না-ও হতে পারে! গভীর পরিকল্পনা করে, অসাধারণ সচেতনতা নিয়েও তা হয় না! "মাষ্টার পিস'' হয়ে জানান দেয় যে-- "আমি মাষ্টারপিস''!

মোচড়ানো সময় এবং গাছের গান

।।লুৎফর রহমান বাবু।।

 The Persistence of Memory (Spanish La persistencia de la memoria) স্মৃতির চাপাচাপি!সালভাদর দালি।

স্থানের বক্রতায় মোচড়ানো সময়

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্টারস্টেলার’চলচ্চিত্রে দেখা যায়, নায়ক একটি ব্ল্যাকহোলের আশেপাশে ভ্রমণ করে। যখন তিনি পৃথিবীতে ফিরে আসেন তখন নিজের মেয়েকে নিজের থেকে বয়সে বড় হিসাবে দেখতে পান। তার মেয়ে তখন একজন বয়স্ক মহিলা, আর তিনি তখনও মধ্যবয়সী। প্রকৃতপক্ষে এটি হলিউডের ফ্যান্টাসি নয। উদ্ভট কল্পনা মনে হলেও বিশ্বব্রহ্মান্ড সত্যই এভাবে কাজ করে।

Monday, January 11, 2021

এই শহরের হাওয়া বিবি এবং আবদ্ধ আলিঙ্গনের গল্প

।।২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী- ২০২০, ঢাকা।।


দিলরুবা পাপিয়ার জার্নাল :

গত ২৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে "২২ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী- ২০২০" দেখতে গিয়েছিলাম।একাডেমির গেইটে নেমে অভ্যাস অনুযায়ী, চারুকলার ছাত্র- ছাত্রীদের এই অভ্যাসটি বোধ হয় একটু বেশি, প্রথমেই গেইটের সাজসজ্জার ছবি তুলে নিলাম।