ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label অধিকার. Show all posts
Showing posts with label অধিকার. Show all posts

Sunday, October 23, 2022

রিভিউ : চা বাগানের বিচিত্র জীবন

।।সিরাজাম মুনীর শ্রাবন।।আলিমুর রাজি রানা।।

চা বাগানে কর্মরত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জীবন অন্যান্য বাংলাদেশিদের চেয়ে আলাদা। মূলগত দিক থেকে তারা বাংলাদেশি নয়, চা বাগানের বাইরে তাদের কোনো জায়গা জমি নেই, চা বাগানের বাইরে তাদের কোনো আত্মীয় স্বজন নেই।

Saturday, June 5, 2021

মুনিয়ার আত্মহত্যা : কাঠগড়ায় হুমায়ুন আহমেদ

।।লুবনা ইয়াসমিন।।

আসলে কি মেহের আফরোজ শাওন, মোসারাত জাহান মুনিয়া, আমিনা তাইয়েবাদের জীবনে কোনো পার্থক্য আছে?কিম্বা লেখক হুমায়ুন আহমেদ, বিপুল বিত্তের অধিকারী সায়েম সোবহান আনভীর, ধর্ম ব্যাবসায়ী মামুনুল হকদের গুনগত পার্থক্য আছে কি না?

Wednesday, December 2, 2020

মৈতৈ জার্নাল ১

।।খাইদেম সিথি ।।

 খাইদেম সিথি, বামে ও আতিয়া মাইবম

"অহিংচূপ্না
তূমিন তূমিন্না
থৱানমিচাক
খূনমিন্নসি
শোরারেনদৈ
কেন্ধরকপা
থৱানমিচাক
খূনমিন্নসি"-হানুবা

সুপ্রাণু হরণ

।।বাবলী হক।। 

লক্ষ্মীবালা সারারাত ঘুমাতে পারল না। প্রায় একমাস লাগাতার রাতে সে ঘুমায় না। যেদিন ঘর থেকে সেনাবাহিনী সুপ্রাণুকে ধরে নিয়ে গেল, সেদিন থেকেই লক্ষ্মীবালার রাতের ঘুম গায়েব। গুনে গুনে দেখেছে তেত্রিশ রাত তার চোখে ঘুম নাই।

Tuesday, December 1, 2020

অধিকার, গণতন্ত্র, ধর্ম ও ভীতিবোধ

।।নাসরিন জয়া হক।।


অধিকার ও দায়িত্ববোধের সরাসরি সম্পর্ক আছে।ইয়োরোপে সামাজিক বাক বদলগুলোর লক্ষ্য ছিল ব্যক্তির অধিকার বাড়ানো এবং সামাজিক মূল প্রণোদনা এখনো তাই।

Friday, November 27, 2020

রাবেয়া বসরি, দাউদ আল হাফিজ , জর্জ ফ্লয়েড ও জন ওনাসিস

।।বদরুজ্জামান আলমগীর।।

রাবেয়া বসরীর পলাপলি খেলা

সেই সময় রাবেয়া বসরীর নামে একটা গল্প চাউর ছিল : লোকে দেখে তাঁর এক হাতে আগুন আরেক হাতে পানি নিয়ে বেজান দৌড়ে যাচ্ছেন। এই আগুন আর জল দিয়ে রাবেয়া কী করবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন- পানি ঢেলে দোযখের আগুন নিভাবেন, আর আগুন দিয়ে বেহেস্ত জ্বালিয়ে ছারখার করে দেবেন।

Wednesday, November 18, 2020

মান্দিতে লিখি? মনিপুরীতে লিখি? গোরখপুরিতে লিখি?দলিত ভাষাতে লিখি?

।।লুবনা ইয়াসমিন।।

চলেশ রিসিল

বাংলাতে তারিখ লিখতে বলছেন!

মান্দিতে লিখি? মনিপুরীতে লিখি? গোরখপুরিতে লিখি?দলিত ভাষাতে লিখি?