ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

Friday, September 15, 2023

হারিয়ে যাওয়া সাবমেরিন ও রিকশার গল্প

।।অর্ঘ্য প্রতীম ঘোষ।।


 একটা সাবমেরিন হারিয়ে গেছে। একটা বেসামরিক সাবমেরিন। পাঁচজন যাত্রী নিয়ে কোন এক জুন মাসের বিকেলে সাবমেরিন টি ডুব দিয়েছিল আটলান্টিক এর অতলে।

মুন্নী ইয়াসমিনের তিনটি গল্প

।।যুদ্ধ বেলার গল্প।।শূন্যতার সীমায়।।খতিবা বেগম।।


যুদ্ধ বেলার গল্প 

ভাদ্র মাসের মধ্য দুপুর। তালপাকা গরমের হলকা বইছে সুপুরি ও নারকোল গাছের পত্রে পত্রে। মাটির উপর পা রাখা বুঝি দায়! নরম স্পঞ্জের পুরু স্তর ভেদ করে আগুনের তাতানো আঁচ দিব্যি টের পাওয়া যায় প্রতিটি পদক্ষেপে। মাথায় উপর বেতের বানানো লাইয়ের ( এক ধরনের ঝুড়ি) বোঝা যতো না ভারী লাগছে মিলিটারি আর তাদের দোসর দালালদের ভয়ে গ্রামের জনহীন মাঠ ঘাট তিতা মিয়ার মনের ভেতর ভয়ের দলা পাকিয়ে গলা অব্দি উঠে আসছে। কিন্তু উপায় নেই! সময়টা খুব খারাপ যাচ্ছে। এই খাবারের বোঝাটা তাকে বাগের ঝিলপাড় অব্দি পৌঁছে দিতে হবে।

Tuesday, October 25, 2022

ভাত : মহাশ্বেতা দেবীর গল্পে

এবং বাঙালি লেখক, লেখিকার কলমে!

।।কনক রহমান।।


'মৈমনসিংহ গীতিকায়' 'মলুয়া'র রচয়িতা বর্তমান কিশোরগঞ্জের নারী চন্দ্রাবতী ষোড়শ শতকে নিজের পরিচয় দিয়েছিলেন এভাবে,

'ঘরে নাই ধান-চাল, চালে নাই ছানি।
আকর ভেদিয়া পড়ে উচ্ছিলার পানি।।
ভাসান গাইয়া পিতা বেড়ান নগরে।
চাল-কড়ি যাহা পান আনি দেন ঘরে।'

Saturday, June 5, 2021

শে : কাজল শাহনেওয়াজের প্রথম উপন্যাস

।।চয়ন খায়রুল হাবিব।।নাসরিন-জয়া হক।।তৃণা রাব্বানি।।কনক রহমান।। 

'শে' উপন্যাসের টোল এবং দিঘলী গ্রামের উপকথা

কাজল শাহনেওয়াজ অনেক বছর ধরে উপন্যাস লিখতে চাইছিলেন।অতিমারির ফুরসুতে লিখে ফেললেন, অতিমারির বই মেলাতে প্রকাশ করলেন।নিশ্চয়ই খুশি।

জিম

।।অমিতাভ পাল।।

লোকটাকে খুব ভয় পাচ্ছে মেয়েটা। যেরকম দশাসই চেহারা, সারা শরীরে কিলবিল করছে পেশী- দেখলেই মনে হয় টিপে মেরে ফেলতে পারবে যেকোন মানুষকে। আর চোখগুলিও- তীক্ষ্ণ, কৌতুহলী, বাইরের কাউকে পোশাকের মতো খুলে ফেলে ভিতরের আমিটাকে নগ্ন করে ফেলা যেন কিছুই না তাদের জন্য।

আনমনার না পাওয়ার গল্প

।।কাকলী সরকার।।


জীবনটাকে খুব সুন্দর স্বচ্ছ ভাবে কাটিয়ে নিয়ে চলছিলাম। হটাৎ রাস্তার সামনে এসে কেউ হাটাহাটি করছিল।কিছু বুঝে উঠার আগেই হাতটি ধরে নিল।বাঙালী বোলে কথা, এই হাত কি আর ছাড়ানো যায়।

মালাকুল মউত

।।মাহবুব শাহরিয়ার।।

কাঠফাটা সারকাজমের মইধ্যে মাথা ফাটা কাঠঠোকরায় খুঁজে খালপাড়
হিজল গাছ
কবেই কাইটা লইছে রাজার পাইকে,
হেইচ্যা লইছে মাছ।
রাস্তার নিচে বয় খাল
গোপন সংবাদ বইয়া বইয়া যায়, তলে তলে
কত জহরতের চান্দা পকেটে
জহুরির পকেটে লাল বাত্তি ,পাবলিকে ফালায় বাল।

Saturday, February 13, 2021

বিপত্নীকের পক্ষাঘাত ২ : সাইকোসেক্স থ্রিলার

।।কাননবালার দেহাবশেষ।।

।।তৃণা রাব্বানি।।

পুলিশ ইন্সপেক্টর : ভদ্রমহিলার গলার লকেটে এই ছবিটা পাওয়া গেলো।'ছবির পেছনে লেখা, 'আমার অশোক'

পুলিশ সুপার :  হুইল চেয়ারের লোকটা তাহলে অশোক মৈত্র, আর মহিলা তাহলে কানন বালা।কিন্তু কানন বালার তো মাথার চুল কালো ছিল।এই মহিলার মাথার চুল সোনালি, বব কাট।চোখের মনিও নীল।দেখতে মেরিল স্ট্রিপের মতো।

Friday, February 12, 2021

মনোগল্পের কিউবিজম : কবর, সেক্সোলজি এবং অন্তর্নিহিত

।।অমিতাভ পাল।।

কবর

অফিস, বাসা আর স্বার্থের পিছনে ছুটতে ছুটতে কবে যেন এমন এক জায়গায় পৌঁছে গেছি- যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না কেবল বাথরুম, ডাইনিং টেবিল আর বিছানা ছাড়া। আমিও আজকাল সেসব জায়গাতেই যাই আর দিনগত পাপক্ষয় করি অফিসে গিয়ে। এর ফলে এখন ফেইসবুকে কিছু আবছা সম্পর্ক ছাড়া আমার কোন বন্ধু নাই, আত্মীয়স্বজন নাই, স্বপ্ন, নাই, কল্পনা নাই, বিস্তীর্ণতা নাই।

Wednesday, December 2, 2020

বিপত্নীকের পক্ষাঘাত।সাইকোসেক্স থ্রিলার সিরিজ।

।।তৃণা রাব্বানি।।

পত্নী বিয়োগের পরক্ষণে তুমি ভাষার গোলমালে পড়লে, গোলমাল তোমার বহুপত্নীক ভাষা হয়ে গেলো।খুন করে পুলিশের কাছে গেলে।তোমার চেয়ে বড় একটা গোলাপি বড়ি তোমাকে বল্লো, ডাক্তার শাহীন, নার্স জাকির, রোগী আনিসুল, স্বাস্থ্যকর্মী কাজলকে এক ঢোকে গিলে হেগে বের করে দাও।তুমি আমাকে বললে, 'আমার যে অংশে পক্ষাঘাত সেখান দিয়ে শুরু করো।'

সুপ্রাণু হরণ

।।বাবলী হক।। 

লক্ষ্মীবালা সারারাত ঘুমাতে পারল না। প্রায় একমাস লাগাতার রাতে সে ঘুমায় না। যেদিন ঘর থেকে সেনাবাহিনী সুপ্রাণুকে ধরে নিয়ে গেল, সেদিন থেকেই লক্ষ্মীবালার রাতের ঘুম গায়েব। গুনে গুনে দেখেছে তেত্রিশ রাত তার চোখে ঘুম নাই।

সুইসাইড নোট

 ।।অমিতাভ পাল।।


পুরুষ্টু বিধবাদের প্রতি একটা প্রবল আকর্ষণ বোধ করে সে। এই আকর্ষণ দুইভাবে ডাকে তাকে- মনে আর শরীরে। মনের আকর্ষণটা তাকে শিখিয়েছে শরৎচন্দ্রের উপন্যাসগুলি আর শরীর শিখিয়েছে রসময় গুপ্ত। এই দুই শিক্ষকের হাতে পড়ে সে হয়ে উঠেছে এমন এক ভাস্কর- মনের ভিতরে একটু ভারি গড়নের মায়াময় ওই বিধবাদের মুর্তির একটা মিউজিয়ামই যেন বানিয়ে ফেলেছে।

Sunday, November 22, 2020

জ্যানেট উইন্টারসন, প্লাবিত সন্ত্রাসের গল্প

।।নাসরিন-জয়া হক।।

জ্যানেট উইন্টারসনের, 'মেসেজ ইন আ বটলের' অনুবাদ।


*'সহসা সন্ত্রাস ছুঁলো।ঘর-ফেরা রঙিন সন্ধ্যার ভীড়ে

যারা তন্দ্রালস দিগ্বিদিক ছুটলো, চৌদিকে......'

প্রতিটা শক্ত জিনিস তার জলতরলতা ফিরে পেয়েছিল!

বৃষ্টি লম্বা, সোজা ভাবে পড়ছিল, প্রতিটা ফোঁটা দীর্ঘ লাইনে শেষ ফোটাটার সাথে জড়িত, লোহা-ধূসর আকাশ থেকে নেমে সুরক্ষা-শাটারের মতো  শহরের পর শহর রাস্তা বন্ধ করে দিয়েছিল।

Saturday, November 21, 2020

বদল

 ।।অমিতাভ পাল।।

ছুটি কাটিয়ে বাসায় ঢুকবার মুখেই হোঁচট খেলো লোকটা। এটা কোন বেতরিপদ ইটের সাথে পায়ের ধাক্কা লেগে হোঁচট খাওয়া না, বরং কোলাপসিবল গেইটের তালা খুলতে গিয়ে খুলতে না পারার বিড়ম্বনা। তালাটা অবশ্য মাঝেমাঝে খুলতে চায় না, বেগড়বাই করে, কিন্তু একটু কায়দা করে চাবির কানে মোচড় দিলে খুলে ফেলে নিজেকে। আজও সেরকমই কিছু হয়েছে ভেবে লোকটা সেই চেষ্টায় মন দিল, চাবিটাকে বিভিন্নভাবে তালার ফোঁকড়ে ঢুকিয়ে যৌনতার নতুন নতুন কায়দার মতো তালার অর্গাজম ঘটাতে চাইলো। কিন্তু কোন চেষ্টাই কোন কাজে এলো না। তালাটা ঠোঁট টিপে অনড় হয়ে লম্বা পথ পাড়ি দিয়ে আসা লোকটার ক্লান্ত শরীরটাকে বিদ্রুপ করতে থাকলো সমানে।

Thursday, November 19, 2020

যুথিকার গল্প

।।আতিয়ান নাহার।।


ট্রেন প্রায় আড়াই ঘন্টা লেট। উঠে বসেছে যুথিকা, তখনো ছাড়েনি। পাশের যাত্রীর ফোন বেজে উঠলো, উনি বলছেন "জ্বী ভাই এখনি ছাড়বে...."। যুথিকার দুচোখ ঝাপসা হয়ে এল। একদিন ছিল যখন বাড়ী রওনা হবার আগে থেকে আব্বার ফোন আসতো? রওনা হইসো, গাড়ি ছাড়সে, এখন কোথায়? কোন অসুবিধা নাইতো? এ্যারিস্ট্রোক্র্যাট পৌছাইসো? আর কতদুর? ক্যাডেট কলেজ পার হইসো? টাউনে ঢুকসো? খুব বিরক্ত লাগতো। তারপর পৌছে দেখতো দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন পথের দিকে তাকিয়ে।