।।অমিতাভ পাল।। নাসরিন জয়া হক।।তৃণা রাব্বানি।।
এরোপ্লেন এবং মনের ছবির সিনেমা
ছোটগল্পকে আমার মনে হয় কবিতার চেয়ে একটু মোটা এক চরিত্র। আয়তনের কারণে একটু বেশি জায়গা নেয় সে, একটু বেশি খায়, তার জামাকাপড় বানাতেও একটু বেশি কাপড় লাগে। কিন্তু একই ভাষায় কথা বলে তারা দুজনেই, একই বাচনভঙ্গি, একই এক্সপ্রেশন। ছোটগল্প আর কবিতাকে দুই ভাইও বলা যায়, একজন হয়তো ক্যাডেট কলেজে পড়ে, আরেকজন পাড়ার স্কুলে। একই অনুপরমাণু দিয়ে তৈরি জগতের সামনে তারা দাঁড়ায়, একই আকাশের তলে। কেবল অনুপরমাণুর বিচিত্র আকৃতি গঠনের যে অদ্ভূত ক্ষমতা, সেই ক্ষমতায় তৈরি বিভিন্ন জগতের ছবি আঁকে তারা।
