ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label নারীবাদ. Show all posts
Showing posts with label নারীবাদ. Show all posts

Tuesday, October 10, 2023

একটি পাত্রের আত্মকাহিনী

।।ফারেহা জেবা।।

।।দর্শক এবং স্থাপনা মিলেমিশে একাকার।।

প্রকৃতিও পরিবেশকে অগ্রাহ্য করা অসম্ভব। বিপুল বিস্ময়ের এই প্রকৃতি প্রতিদিন আমাদের মুগ্ধ করে, আচ্ছন্ন করে। আমিও এর ব্যতিক্রম নই। এর পাশাপাশি সমাজে, আশেপাশে, যা কিছু ঘটে, খবর-নেট-টেলিভিশন এ বিশ্বের যা কিছু দেখি আর শুনি- সবকিছুই কোন না কোন ভাবে আমায় প্রভাবিত করে। তবে বিশেষভাবে আমাকে নাড়া দেয়, নারীর সামাজিক অবস্থান বা তার অন্তর্দহন, সাম্প্রতিক ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা, কখনো বা আমার বাগান থেকে পাওয়া ফুল, বীজ ইত্যাদি।

Tuesday, October 25, 2022

রিভিউ : বেশ্যা ও বিদুষীর গল্প

।।লুবনা ইয়াসমিন।।


আফরোজা সোমাকে 'বেশ্যা ও বিদুষীর গল্প' প্রবন্ধ সংগ্রহের জন্য শুভেচ্ছা। বইটিতে চারটি পর্বে মোট সাতাশটি প্রবন্ধ আছে। প্রকাশ করেছে হাসান্স। নারী অধিকার আন্দোলনের পথ চলতি বিষয়গুলো অর্থাৎ শ্রেণিগত বৈষম্য, ধর্ষণ, নির্যাতনসহ গণমাধ্যমের ভাষায় নারীর প্রতি বিদ্যমান অসহনশীলতা ও অসংবেদনশীলতা কখনোই টিপিকাল চর্বিত চর্বণ নয়, বার বার তাতে আলোকপাত করবার আছে।

Saturday, June 5, 2021

মুনিয়ার আত্মহত্যা : কাঠগড়ায় হুমায়ুন আহমেদ

।।লুবনা ইয়াসমিন।।

আসলে কি মেহের আফরোজ শাওন, মোসারাত জাহান মুনিয়া, আমিনা তাইয়েবাদের জীবনে কোনো পার্থক্য আছে?কিম্বা লেখক হুমায়ুন আহমেদ, বিপুল বিত্তের অধিকারী সায়েম সোবহান আনভীর, ধর্ম ব্যাবসায়ী মামুনুল হকদের গুনগত পার্থক্য আছে কি না?

Friday, April 16, 2021

আমার দেহ, আমার কথা ১

।।তরঙ্গ  ভার্চুয়াল একক চিত্র প্রদর্শনী।।
।।তামজিদ নওরিন পূর্ণি।।

রক্তজবার স্মৃতিকথা ১

''আমার দেহ, আমার কথা'' শিরোনামে তরঙ্গ তরুণ শিল্পী  কিউরেটরিয়াল প্রকল্পের যাত্রা শুরু হলো তামজিদ নওরিন পূর্ণির একক ভার্চুয়াল প্রদর্শনীর মাধ্যমে। একজন তরুণ, সম্ভাবনাময় শিল্পী যে তার নিজের কথা বলতে চাইছে নিজের ভঙ্গিতে, ভেঙ্গে বেরিয়ে আসতে চাইছে গতানুগতিকতা থেকে, তরঙ্গের পক্ষ থেকে আমরা তার সাথে কথোপকথন শুরু করি এবং একটা জায়গাতে পারস্পরিকভাবে পৌছাতে চেষ্টা করি। তারই ফলশ্রুতি এই ভার্চুয়াল প্রদর্শনী। তরংগ, সম্পাদক

বিয়োন্সের বিপদজনক লেবুর শরবত

।।বিয়োন্সে।।তৃণা রাব্বানি।।

বিধিবদ্ধ সতর্কিকরণ : বিশ্বখ্যাত গায়িকা বিয়োন্সের লেমনেড গানের এলবামে অশ্লীল ভাষা ব্যাবহার করা হয়েছে।Don't Hurt Yoursef গানটি ব্যাতিক্রম নয়।বাংলা অনুবাদে অশ্লীলতা বজায় রাখা হয়েছে। সম্পাদক।


নিজেরে ব্যাথা দিশনারে , ব্যাথা দিশনা!

তুই আমারে চোদনার কি ভাবোশ?
রিসোর্টে ভেরেন্ডা ভাজা
গড়পড়তা চাঁদাবাজ ফাউলের সাথে
আমি বিয়া বসি নাই।

Monday, January 11, 2021

এই শহরের হাওয়া বিবি এবং আবদ্ধ আলিঙ্গনের গল্প

।।২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী- ২০২০, ঢাকা।।


দিলরুবা পাপিয়ার জার্নাল :

গত ২৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে "২২ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী- ২০২০" দেখতে গিয়েছিলাম।একাডেমির গেইটে নেমে অভ্যাস অনুযায়ী, চারুকলার ছাত্র- ছাত্রীদের এই অভ্যাসটি বোধ হয় একটু বেশি, প্রথমেই গেইটের সাজসজ্জার ছবি তুলে নিলাম।