ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label আবিদ আজাদ. Show all posts
Showing posts with label আবিদ আজাদ. Show all posts

Friday, April 16, 2021

কবি আবিদ আজাদ ও ঘাসের দুর্ঘটনা!

 ।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

প্রথম কবিতা সংগ্রহে যে লেখক নিজের কাব্য ভাষা বা সিগনেচার টিউন তৈরি করে ফেলতে পারেন এবং আগের ধারা থেকে বেরিয়ে নিজের স্বাতন্ত্র্য দৃষ্টিকোণ সংহত করতে পারেন তাকে আমরা বলবো মেজর পোয়েট। একটা সময়ে বেশ কয়েকজন মেজর পোয়েট থাকতে পারে আগের পরের দশক মিলিয়ে। আবিদ আজাদ নিঃসন্দেহে মেজর পোয়েট। যে শর্তগুলোর কথা লিখেছি তার প্রথম কবিতা সংগ্রহ 'ঘাসের ঘটনা'য় তা তিনি অর্জন করেছিলেন।ক্যানন বা ক্যানোনিকাল তখন বলা যাবে, তখন যখন একজনের ভঙ্গিকে পরে অনুসরণ করা হয়, অনুসরণ করেও পরের জন নিজের স্বাতন্ত্র্য অর্জন করতে পারেন।