ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label নাটক. Show all posts
Showing posts with label নাটক. Show all posts

Monday, November 27, 2023

মুনীর চৌধুরী, নাট্যভাবনা প্রাসঙ্গিকতা

।।চয়ন খায়রুল হাবিব।। 

‘নন্দন বিশ্বমেলা - ২০২৪', বিশেষ প্রকাশনা ভূমিকা :

শহীদ বুদ্ধিজীবী, নাট্যকার মুনীর চৌধুরীর জন্ম ২৭শে নভেম্বার, ২০২৩, ব্রিটিশ ভারতের মানিকগঞ্জ। ২০২৪, মার্চ মাসে বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষক মিলন-কেন্দ্র, টি, এস, সিতে অনুষ্ঠিত হবে ''নন্দন বিশ্বমেলা - ২০২৪''। উৎসবে বিশেষ প্রকাশনা হিসেবে আসছে মুনীর চৌধুরীর ছোট ১০টি নাটক এবং কিছু প্রবন্ধের প্যাক। সম্পাদনা করেছেন ফ্রান্স নিবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব। মুনীর চৌধুরীর ৯৮তম জন্মদিন উপলক্ষে 'তরঙ্গে' প্রকাশিত হলো বিশেষ প্রকাশনাটির সম্পাদকীয় ভূমিকা।সম্পাদক।তরঙ্গ।

মুনীর চৌধুরীর ৯৫তম জন্মদিনে গুগল ডুডল

''নন্দন বিশ্বমেলা - ২০২৪' ভবিষ্যৎ-বোধক আয়োজনটির প্রথম বিশেষ প্রকাশনা হিসেবে নির্ধারিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ১০টি ছোট নাটক এবং প্রবন্ধ ঘিরে একটি প্যাক। প্রকাশনার ব্যাপ্তির সাথে নাটকগুলোর আয়তনগত সাযুজ্য রক্ষার পাশাপাশি সংক্ষিপ্ত ভূমিকা লেখার সময় আমার সামনে সবচেয়ে জরুরী প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আজকের দোলাচলে নাটকগুলো এবং তাদের লেখক মুনীর চৌধুরীর প্রাসঙ্গিকতা কোথায়?

Saturday, October 22, 2022

রিভিউ : জুলেখার জেরা পর্ব : ২০১৬ - ২০২২

।।সারা যাকের।।বাবলী হক।।রাদ আহমদ।।

।।রফি হক।। রতন সরকার।। দিলরুবা পাপিয়া।।

।।মুরাদ শিকদার।। নিরাময়ী চক্রবর্তি।। শামীমা জাহিদ প্রীতি।।


রেডিও স্বাধীন প্রযোজনা : ডৌল র্ব

শিশির রহমান, পারভীন পারু, জুনাইদ ইউসুফ, 

রাবিউল মাহমুদ ইয়াং, সঙ্গীতা চৌধুরী, চয়ন খায়রুল হাবিব

Monday, January 11, 2021

উবু রাজা : আলফ্রেড জারি থেকে হুয়ান মিরো

।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

উবু রাজা, প্রথম মঞ্চায়নের পোস্টার

মাত্র এক রাতে একবার প্যারিসে মঞ্চায়িত হয় উবু রাজা নাটকটি।কিম্বদন্তিতুল্য উবু রাজা মঞ্চায়ন শৈলীতে পরবর্তীতে প্রভাবিত হয়েছে  পিকাসো, হুয়ান মিরো, ডেভিড হকনির মতো শিল্পীরা।উবু রাজার নাট্যকার উনিশ শতকের ফরাসি প্রতীকবাদী লেখক আলফ্রেড জারির দর্শনে ডাডা, পরাবাস্তব ফিউচারিস্ট বিভিন্ন আন্দোলন প্রভাবিত হলেও তাকে নিয়ে বাংলাতে কোনো উল্লেখযোগ্য লেখা নেই।আশা করি তরঙ্গের এ-উপস্থাপনাতে সে-দীনতা কিছুটা লাঘব হবে।

Wednesday, December 2, 2020

আলী যাকেরের বিদায়

।অপু চৌধুরী।।আসিফ মুনীর।।বদরুজ্জামান আলমগীর।।

আলী যাকের, ১৯৮৮, ব্রিটিশ কাউন্সিল ঢাকা।ডেবোরা ওয়ার্নার নির্দেশিত 'টেম্পেস্ট' নাটকে।বামে ফেরদৌসি মজুমদার।

আলী যাকের, যাকে তার ঘনিষ্ঠজনরা এবং নাটকের মানুষেরা ছোটলু ভাই বলে সম্মোধন করতেন। আমার নাটকে হাতে খড়ি ছোটলু ভাইসহ নাগরিকের অন্যান্য অগ্রজদের কাছে।

Friday, November 27, 2020

ওলে সোয়িঙ্কা ও রক্তবীজ নাটকের দ্বিতীয় সংস্করণ

।।চয়ন খায়রুল হাবিব্ব।।

২০২১এ প্রকাশনা প্রকল্প হিশেবে হাতে নিয়েছি, ১৯৯০ এ প্রকাশিত আফ্রিকার প্রথম নোবেল জয়ী লেখক সোয়িঙ্কার প্রথম বাংলা অনুবাদ ও মঞ্চায়নের স্মারক দ্বিতীয় সংস্করণ।সোয়িঙ্কার 'স্ট্রং ব্রিড" নাটকটির অনুবাদ করেছিলাম "রক্তবীজ' নামে।

Saturday, November 21, 2020

কিসিং গোরামি এবং মঞ্চনাটকে অভিনয়

।।চয়ন খায়রুল হাবিব।।

'ডৌল, জুলেখার জেরা পর্ব' নাটকে জুলেখা চরিত্রে পারভিন পারু।

'কিসিং গোরামি' কবিতাটা লিখেছিলাম কয়েক যুগ আগে।'ডৌল, জুলেখার জেরা পর্ব' নাটকে কবিতাটা ব্যাবহার করেছিলাম জুলেখার মনোগত সংলাপ হিশাবে।নাটকে ডিজাইনার ছিলো জুনাইদ ইউসুফ, অভিনয়েও ছিলো।পারভিন পারু ছিলো জুলেখা, আর শিশির রহমান সূত্রধর।