।।গাজীপুরে আমার ছোটলোকি বাবুগিরি।।
।।অনন্ত জলীল, ডয়েচভেলে মুহিউদ্দিন, বিবিসি তিতুমীরদের বাংলা ভাষা।।
।।পয়েন্ট সিস্টেম অভিবাসন।।
গাজীপুরে আমার ছোটলোকি বাবুগিরির সূত্রপাত।
গাজীপুরে আমরা কয়েক বন্ধু মিলে ১০ বিঘা জমি কিনেছি। খুব হিশাব করে, স্থানীয় সের ওজনের বদমাইশদের সংসদীয় সোয়াসেরি এজেন্টের সাথে আর্থিক যোগাযোগ বজায় রেখে সব সম্পন্ন হয়েছে, একবারে যাকে বলে সুবহান আল্লাহ।রিয়েল এস্টেটে চালিয়াত যে বন্ধু সব কেরামতি সেরেছে, সে নথিপত্রে দেখিয়েছিল হাটা পথে হুমায়ুন আহমেদের নুহাস পল্লি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, আর সব সাদ্দামের বেহেস্ত মার্কা রাজসিক ইকো রিসোর্ট, বিক্রির সময় না কি এ ল্যান্ডমার্কগুলো দাম হু হু করে বাড়াতে সহায়তা করবে।
