ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label অডেন. Show all posts
Showing posts with label অডেন. Show all posts

Friday, November 27, 2020

বাঙ্গালির পরিচয় কাব্য

।।চয়ন খায়রুল হাবিব।।

বাহিরবাটী বন্দনা

আমাদের যাপনের মাঝপথে, কোনো এক সময় তুমি আসো 

খোজাখোজির পেরেশানি দেখে স্মিত হেসে পাশে এসে বসো। 

আলোর অরন্যে নামে আধার, 

কি খুজে বেড়াচ্ছি মনে করতে পারি না কেউ আর।