ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label সোয়িঙ্কা. Show all posts
Showing posts with label সোয়িঙ্কা. Show all posts

Saturday, November 21, 2020

নেগ্রিচ্যুড বা নিগ্রো-চৈতন্য!

 ।।তৃণা রাব্বানি।।

বাংলাদেশে একটা পক্ষ আছে চেতনা শব্দটিকে এলার্জিতে পরিণত করতে আদাপানি খেয়ে লেগে আছে, যার লক্ষ্য হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ প্রবর্তনাগুলোকে বিতর্কিত করে তুলে বাঙ্গালির নিষ্পত্তি হওয়া পরিচয়কে

বুদ্ধিবৃত্তিক সঙ্কটে ফেলে করে খাওয়া।সে বিতর্কে আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক।আজকের লেখাটিতে চেতনা শব্দটি উপপাদ্য হলেও, সম্পাদ্য বিষয় হলো নেগ্রিচ্যুড শব্দটি।শব্দটির ভেতর অবশ্য স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, চেতনা মিলেমিশে আছে।কে বা কাহারা শব্দটিকে 'নিগ্রোবাদ' লিখছে, তা জানার আগে 'নেগ্রিচ্যুড' শব্দটির কারা, কেনো ব্যাবহার করেছিলো, তা দেখা যাক।