।।ফারহিন চৌধুরী।।
গতকাল বেশ বায়না করে বাসার সবচেয়ে সুন্দর রুমটা দখল করেছে। পুরনো রুম থেকে নাকি জানালা দিয়ে আকাশ দেখা যায়না। রাতের বেলা ঘুমানোর সময় শুটিং স্টার দেখে না বলে তার নাকি ইচ্ছে পূরণ হয়না। জানালা নেই বলে পাশের বাসার টুনটুনি পাখির সাথে গল্প করতে পারে না। তার জানালায় অপরাজিতা কেন থাকবে না সেই চিন্তায় দশবার হল ফুলের দোকানে ফোন করে অপরাজিতার ছোট্ট একটা চারা কিনেছে।





