ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label স্মরণ. Show all posts
Showing posts with label স্মরণ. Show all posts

Friday, June 10, 2022

একটি মৃত্যু সংবাদ এবং তুলনামূলক কাব্য বিচার

।।আশরাফ রোকন।।চয়ন খায়রুল হাবিব।।শৈবাল মাহমুদ।।

কবি আওলাদ হোসেন

চলে গেলেন কবি আওলাদ হোসেন। প্রকৃত এক কবির পথিকৃৎ। ময়মনসিংহে থাকাকালীন অনেকবার আওলাদ ভাইয়ের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিলো। চরম আড্ডাবাজ ছিলেন। তাঁকে নিয়ে ব্রহ্মপুত্রের এপাড় ওপাড় অনেক অনেক গ্রামে, দরবারে, রওজায় মজমা দেয়ার স্মৃতি আছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কুঁড়েবাড়িতে তাঁর শেষ আবাস হয়েছিলো সেখানেও গিয়েছি কয়েকবার।

Wednesday, December 2, 2020

আলী যাকেরের বিদায়

।অপু চৌধুরী।।আসিফ মুনীর।।বদরুজ্জামান আলমগীর।।

আলী যাকের, ১৯৮৮, ব্রিটিশ কাউন্সিল ঢাকা।ডেবোরা ওয়ার্নার নির্দেশিত 'টেম্পেস্ট' নাটকে।বামে ফেরদৌসি মজুমদার।

আলী যাকের, যাকে তার ঘনিষ্ঠজনরা এবং নাটকের মানুষেরা ছোটলু ভাই বলে সম্মোধন করতেন। আমার নাটকে হাতে খড়ি ছোটলু ভাইসহ নাগরিকের অন্যান্য অগ্রজদের কাছে।

Tuesday, December 1, 2020

মারাডোনা : কথা ও রুপকথা

।।তৃণা রাব্বানি।।অমিতাভ পাল।।চয়ন খায়রুল হাবিব।।


মারাডোনা : আঘনের রুপকথায়

প্রতিদিন দুলে বেড়াই সে ফুটবল দুনিয়াতে
যে ফুটবল মারাডোনাকে  দোলায়
গোলবারে গোল গোল গোল সোরগোল ভেদ করে
একটা মানুষের ইতিহাস আমাদের সবার ইতিহাসের মাঠে
বাংলার ধানক্ষেত ধেয়ে এলো বুয়েনস আইরেসের বস্তিতে

Friday, November 27, 2020

মুর্তজা বশীরের জন্মদিন ও বিদায়

 ।।হাসনাত আবদুল হাই।।রাফী হক।।

শুভ জন্মদিন

মুর্তজা বশীর আমাদের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পী । আজ তিনি ৮৭ বছর পূর্ণ করে ৮৮ তে পা দিলেন।
"...মুর্তজা বশীর একজন নিঃসঙ্গ মানুষ। নিঃসঙ্গ চিত্রকর। নিঃসঙ্গ ... আর এটাই হচ্ছে মুর্তজা বশীরের রচনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য..'। 'জহির রায়হান মুর্তজা বশীরের গল্পগ্রন্থ 'কাঁচের পাখির গান'-এর ভূমিকায় লিখেছেন এই কথাটি ।

রাবেয়া বসরি, দাউদ আল হাফিজ , জর্জ ফ্লয়েড ও জন ওনাসিস

।।বদরুজ্জামান আলমগীর।।

রাবেয়া বসরীর পলাপলি খেলা

সেই সময় রাবেয়া বসরীর নামে একটা গল্প চাউর ছিল : লোকে দেখে তাঁর এক হাতে আগুন আরেক হাতে পানি নিয়ে বেজান দৌড়ে যাচ্ছেন। এই আগুন আর জল দিয়ে রাবেয়া কী করবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন- পানি ঢেলে দোযখের আগুন নিভাবেন, আর আগুন দিয়ে বেহেস্ত জ্বালিয়ে ছারখার করে দেবেন।

Saturday, November 21, 2020

চন্দ্রকণা স্মরণ

।।বাবলী হক।। সুমী সিকানদার।।

চন্দ্রকণা, তৈয়বা সুলতানা কণা

কয়েক লাইন লিখে, নীচে ছোটো করে লিখত, –চন্দ্রকণা। "মানসিক সুখে ধ্যান দিবে মানুষ। বিশুদ্ধ মানব জাতির জন্ম নিবে এই গ্রহে।"..... চন্দ্রকণা, তৈয়বা সুলতানা কণা, আমার বোনের মেয়ে ব্রেইন স্ট্রোকে চলে গেল ৪ই এপ্রিল ২০২০।

Thursday, November 19, 2020

লুইস সেপুল্ভেদার বিদায়

।।চয়ন খায়রুল হাবিব।।

কারমেন ইয়ানেজ, লুইস সেপুলভেদা ৭০দশকে।

 
স্প্যানিশভাষি খ্যাতিমান চিলিয়ান লেখক লুইস সেপুল্ভেদা, এ-সপ্তাহের ১৬ এপ্রিল,২০২০ স্পেনের আস্তু্রিয়াস প্রদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।বয়স হয়েছিলো ৭০।চিলির কবি ও সেপুল্ভেদার স্ত্রি, ৬৮ বছরের  কারমেন ইয়ানেজ এ -উপলক্ষে একটি বিদায়ি কবিতা পরদিন স্থানিয় খবরের কাগজে প্রকাশ করেন।কারমেন ও লুইস দুবার একে অপরকে বিয়ে করেন, প্রথমবার ১৯৭১সালে চিলিতে, দ্বিতিয়বার স্পেনে ২০০৪ সালে।মাঝখানে কুড়ি বছর দুজনের দেখা হয় নাই।