।।নাসরিন-জয়া হক।।
জ্যানেট উইন্টারসনের, 'মেসেজ ইন আ বটলের' অনুবাদ।
*'সহসা সন্ত্রাস ছুঁলো।ঘর-ফেরা রঙিন সন্ধ্যার ভীড়ে
যারা তন্দ্রালস দিগ্বিদিক ছুটলো, চৌদিকে......'
প্রতিটা শক্ত জিনিস তার জলতরলতা ফিরে পেয়েছিল!
বৃষ্টি লম্বা, সোজা ভাবে পড়ছিল, প্রতিটা ফোঁটা দীর্ঘ লাইনে শেষ ফোটাটার সাথে জড়িত, লোহা-ধূসর আকাশ থেকে নেমে সুরক্ষা-শাটারের মতো শহরের পর শহর রাস্তা বন্ধ করে দিয়েছিল।
