জালিয়ানওয়ালাবাগ থেকে রাশিয়ার চিঠি
।।লুবনা ইয়াসমিন।।
![]() |
| জালিয়ানওয়ালা বাগ গনহত্যা স্মৃতিসৌধ।অমৃতসর। |
সাহিত্যের নন্দন বনাম বুলেটের বণ্টন :
রাজ শাসনের শেষ পর্যায়ে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন এলাকায় সামরিক শাসন জারি করেছিল।জালিয়ানওয়ালা বাগে জেনারেল ডায়ারের আদেশে নিরস্ত্র জনতার সমাবেশে গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন। তাশের দেশ রূপকধর্মী হলেও, এ নাটকেও রবীন্দ্রনাথের ছাচে ফেলা গা জওয়ারি শিক্ষা বা রেজিমেন্টেশান বিরোধিতা প্রকাশ পেয়েছে,
