ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label ইতিহাস. Show all posts
Showing posts with label ইতিহাস. Show all posts

Tuesday, September 26, 2023

বজলে মওলা : ঢাকা আর্ট স্কুলের প্রথম ছাত্রদের একজন

।।কুদরত-ই-মওলা।।


রাণী এলিজাবেথ ঢাকা এলে (১৯৬১), ঢাকাবাসীর পক্ষ থেকে তাকে দেয়া মাণপত্র লেখার দায়িত্ব পান বজলে মওলা ।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে চারুকলা অনুষদ, ১৯৪৮ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে তার গোড়া পত্তনি হয়েছিল পুরান ঢাকার জনসন রোডে সরকারি পরিত্যাক্ত হাসপাতাল ভবনের কয়েকটি ঘরে, নাম দেয়া হয়েছিল, 'ঢাকা আর্ট স্কুল'।

Saturday, June 5, 2021

রবীন্দ্র দর্পণে সামরিক শাসন

জালিয়ানওয়ালাবাগ থেকে রাশিয়ার চিঠি

।।লুবনা ইয়াসমিন।।

জালিয়ানওয়ালা বাগ গনহত্যা স্মৃতিসৌধ।অমৃতসর।

সাহিত্যের নন্দন বনাম বুলেটের বণ্টন : 
রাজ শাসনের শেষ পর্যায়ে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন এলাকায় সামরিক শাসন জারি করেছিল।জালিয়ানওয়ালা বাগে জেনারেল ডায়ারের আদেশে নিরস্ত্র জনতার সমাবেশে গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন। তাশের দেশ রূপকধর্মী হলেও, এ নাটকেও রবীন্দ্রনাথের ছাচে ফেলা গা জওয়ারি শিক্ষা বা রেজিমেন্টেশান বিরোধিতা প্রকাশ পেয়েছে,

রবীন্দ্র বিচিত্রা

।।গগন হরকরা।।ফারজানা আফরিন।।বাবলী হক।।লুবনা ইয়াসমিন।।
।।তামজিদ নওরিন পূর্ণি।।তাপস বন্দোপাধ্যায়।।সুধীর চক্রবর্তি।।
।।কিশোর কুমার।।অমর পাল।।কামাল আহমেদ।। 


গগন হরকরার খোজে!

ফারজানা আফরিন

আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে ........রবীন্দ্রনাথ জাতীয় সংগীত রচনা করেছিলেন, বাংলাদেশের বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধি বনিতা যারা একবার হলেও আমার সোনার বাংলা গেয়েছেন তারা জানেন আমাদের জাতীয় সংগিতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু অধিকাংশ মানুষই জানেনা যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কুষ্টিয়ার বাউল শিল্পী গগণ হরকরার এর আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে এর সুরের অবলম্বনে লিখেছিলেন।

তিন ঢাকাইয়ার কাসিদা

শামসুর রাহমান, লাকি আখন্দের সাথে  বিদায় সাক্ষাৎ

।।চয়ন খায়রুল হাবিব।।

বাম থেকে, লাকি আখন্দ, শামসুর রাহমান, চয়ন খায়রুল হাবিব।শ্যামলি, ১৯৯৩।

কৈশোরের ঢাকা নিয়ে শামসুর রাহমানের স্মৃতিকথার শিরোনাম ছিলো স্মৃতির শহর।একই শিরোনামের একটি দীর্ঘ কবিতা নিয়ে পরে সুনীল গাঙ্গুলির একটি বই বেরিয়েছিল।সে হিশেবে ঢাকা নিয়ে নব্বই দশকের এ স্মৃতিচারণের শিরোনাম হতে পারে 'স্মৃতির শহর ৩'।আবার যাদের নিয়ে এই কথন, তাদের সবাই আজন্ম ঢাকার বাসিন্দা হওয়াতে এই লেখার নাম হতে পারে 'তিন কুট্টির কাসিদা'!

পথে যেতে যেতে

।।জাহিদ মুস্তফা।।

চারুকলা শাহনেওয়াজ হল ভবন।ঢাকা, ১৯৯০।
নিজেকে নিয়ে কিছু লেখার মতো বিশেষ কেউ আমি নই। তবে যে সময় ধরে আমরা বেড়ে ওঠেছি সেটি গুরুত্বপূর্ণ। সে সময়ের অন্যরকম মাদকতাও আছে! চাইছি- আমাদের সময়টাতে যা দেখেছি, শুনেছি তার ইতিহাসটা বিশ্বস্ততার সংগে মেলে ধরতে।

শাড়ি ভেঙ্গেছে লিঙ্গের সীমানা

।।নাসরিন জয়া হক।।শর্মিলা নায়ার।।জিনাত নেসার জামান।।

।।আবদুল্লাহ আবু সাইয়ীদ।।চয়ন খায়রুল হাবিব।।  


ট্রান্সজেন্ডার শাড়ি মডেল মায়া মেনন

পোশাক শিল্পের অন্যতমো বৃহত্তমো রপ্তানীকারক দেশ বাংলাদেশে পোষাকের বৈচিত্র দিন দিন কমছে।শাড়ি উৎপত্তির ইতিহাস খুব একটা স্পষ্ট নয়। শাড়ি ধারণাটির উৎপত্তি সেলাইবিহীন বস্ত্রখণ্ড থেকে।

শে : কাজল শাহনেওয়াজের প্রথম উপন্যাস

।।চয়ন খায়রুল হাবিব।।নাসরিন-জয়া হক।।তৃণা রাব্বানি।।কনক রহমান।। 

'শে' উপন্যাসের টোল এবং দিঘলী গ্রামের উপকথা

কাজল শাহনেওয়াজ অনেক বছর ধরে উপন্যাস লিখতে চাইছিলেন।অতিমারির ফুরসুতে লিখে ফেললেন, অতিমারির বই মেলাতে প্রকাশ করলেন।নিশ্চয়ই খুশি।

রবীন্দ্র নায়িকাদের মনন ও সাজসজ্জা

।।বাবলী হক।।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সর্বতোমুখী, তার ব্যাপ্তি অন্তহীন এবং পরিপূর্ণ। রবীন্দ্রনাথকে নিয়ে বলা শুরু করলে বলতে হয়–বলা আমার ফুরাবে না। আজ শুধুমাত্র তাঁর সর্বাধিক আলোচিত চারটি উপন্যাসের নারী চরিত্রের মনন ও তৎকালীন সাজসজ্জা নিয়ে কথা বলব।

Friday, April 16, 2021

মাইকেলের দাঁতন, ইস্কান্দারের নুবা ও শর্মিলার ট্যাগোর!

 ।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

আলেকজান্ডারকে এশিয়ার কোথাও বলা হয় সিকান্দার, কোথাও ইস্কান্দার।মিশরে তৈরি হয়েছে আলেকজান্দ্রিয়া, ভারতের তেলেঙ্গানায় আছে সিকান্দ্রাবাদ, যার নামকরণ হায়দ্রাবাদের নিজাম সিকান্দার ঝাঁর নামে।তেলেঙ্গানার লোকজন এখন অনেকেই জানে না কে আলেকজান্ডার, কে সিকান্দার ঝাঁ।যিশুকে পশ্চিমে জেসাস, মধ্যপ্রাচ্যে ঈসা, অর্থোডক্সেরা ডাকে যশুয়া।হিব্রু সলোমন হয়ে গেছে সুলেমান, সোলেমান, সোলাইমান।বাইবেলের পটিফারের স্ত্রী কখনো জোলেইখা, কখনো জুলেখা!

Saturday, February 13, 2021

জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!

ঢাকা শহরের গল্পগাঁথা, কবিতাকথা : 

ইয়ে কালুম্বো সাহিব কা মাকবারা, কাম্পানিকা নাউকার!

।।লুবনা ইয়াসমিন।।

নাগাফোন ঘাট, নারিন্দা, ঢাকা, ১৭৮৭।ইয়োহান ইয়োফানির আকা কলুম্বো সাহিবের স্মৃতিসৌধ ।
নাসরিন-জয়া বলেছে, তরঙ্গে লিখতে।পেটের দায়ে কাজ করছি ঢাকাতে শিল্পাঞ্চল বিকাশ নিয়ে।২০২০এ, কোভিড এর জন্য আর যাওয়া হয় নি, জুম দিয়ে সেরেছি।বেরসিক উপাত্ত, পরিসংখ্যানে ঠাসা কাজ।ফাকে ফাকে পড়ছি ঢাকা নিয়ে লেখা পুরনো বই পত্র।সেসব মিলিয়ে তরঙ্গে যা দেবো, তার শিরোনাম হবে, জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!একটু আগোছালো লেখাটিতে প্রথমবার অল্প করে লিখছি ঢাকাইয়া কুট্টি ভাষার উদ্ভব,  জার্মান নিও ক্লাসিকাল পেইন্টার ইয়োহান ইয়োফানির ১৮ শতকের ঢাকা ভ্রমনের সময় আকাআকি, কালুম্বো সাহিবের মাকবারা বা স্মৃতিসৌধ এবং রমনা পার্ক ও রমণের সম্পর্ক নিয়ে।