ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label কুদরত-ই-মওলা. Show all posts
Showing posts with label কুদরত-ই-মওলা. Show all posts

Tuesday, September 26, 2023

বজলে মওলা : ঢাকা আর্ট স্কুলের প্রথম ছাত্রদের একজন

।।কুদরত-ই-মওলা।।


রাণী এলিজাবেথ ঢাকা এলে (১৯৬১), ঢাকাবাসীর পক্ষ থেকে তাকে দেয়া মাণপত্র লেখার দায়িত্ব পান বজলে মওলা ।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে চারুকলা অনুষদ, ১৯৪৮ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে তার গোড়া পত্তনি হয়েছিল পুরান ঢাকার জনসন রোডে সরকারি পরিত্যাক্ত হাসপাতাল ভবনের কয়েকটি ঘরে, নাম দেয়া হয়েছিল, 'ঢাকা আর্ট স্কুল'।