ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com
অক্টোবার ফিচার
৮০ দশক : ঢাকা কেন্দ্রীক কয়েকজন কবির কবিতা নিয়ে ভাবনা
।।রাদ আহমদ।। গোলাপকে যে নামেই ডাকো, সে গোলাপই। প্রাককথন : ১৯৯৭-২০০২ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় ঘটনাক্রমে একজন সিনিয়ার ভাইয়ের মারফতে র...
Friday, September 15, 2023
রাইনার মারিয়া রিলকের কবিতা
হেমন্ত দিন
(গ্রীষ্মের পর হেমন্তকে বরণ, নতুনকে আমন্ত্রণ আর আটপৌরে জীবন থেকে বাইরে যাবার একটা ডাক আছে এ কবিতায়। নি:সঙ্গতার একটা কান্তিময় বিষাদও ছড়িয়ে আছে ছন্দের দোলায়।)Tuesday, October 25, 2022
এক গুচ্ছ অনুদিত কবিতা
Saturday, June 5, 2021
মারাম আল-মাসরির কবিতা
আরবি সাহিত্যের অনুবাদ এবং বামাতি সেন্সর!
মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বেশি আরবি পড়তে, লিখতে, বলতে পারা অঞ্চল হচ্ছে বাংলাদেশ।কিন্তু এদেশের আরবি জানা মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা আরবি সমকালীন সাহিত্য পড়বে না, অনুবাদ করবে না বলে অঙ্গিকার করে বসে আছে।আর এদেরকে এই অঙ্গিকারে পৌঁছে দিয়েছে বামাতি একাডেমি, মিডিয়া ও প্রাইভেটে মেশানো অক্ষশক্তি।
Friday, April 16, 2021
বিয়োন্সের বিপদজনক লেবুর শরবত
।।বিয়োন্সে।।তৃণা রাব্বানি।।
বিধিবদ্ধ সতর্কিকরণ : বিশ্বখ্যাত গায়িকা বিয়োন্সের লেমনেড গানের এলবামে অশ্লীল ভাষা ব্যাবহার করা হয়েছে।Don't Hurt Yoursef গানটি ব্যাতিক্রম নয়।বাংলা অনুবাদে অশ্লীলতা বজায় রাখা হয়েছে। সম্পাদক।
নিজেরে ব্যাথা দিশনারে , ব্যাথা দিশনা!
Tuesday, April 13, 2021
সিরিয়ার চিঠি ২।। বিলকিস ও অন্যান্য কবিতা।।
।।নিজার কাবানি।।খায়রুল আলম চৌধুরী।।
![]() |
| বিলকিস ও নিজার কোবানি |
ভূমিকা ও অনুবাদ: খায়রুল আলম চৌধুরী
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ শালে আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে অটোমান সাম্রাজ্যের এবং কয়েকটি অঞ্চলে বিভক্ত হয়ে জাতিপুঞ্জের তত্বাবধানে ফ্রান্সের সরাসরি উপনিবেশে পরিণত হয়ে আধুনিক ইতিহাসে নতুন দেশ হিশেবে শুরু হয় পরাধীন সিরিয়ার যাত্রা। ঠিক এক বছর পর, ১৯২৩ শালের ২১ মার্চ দামেস্কের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন আধুনিক সিরিয়ার সবচেয়ে জনপ্রিয় কবি নিজার কাবানি।
Friday, March 5, 2021
বোর্হেসিয়ান ধাঁধা : বাংলায় স্প্যানিশ সাহিত্যের অনুবাদ প্রসঙ্গে
।।নাসরিন-জয়া হক।।
| বুয়েনস আইরেসে হোর্হে লুইস বোর্হেসের ভাস্কর্য।ভাস্কর, গ্যাব্রিয়েল সোজি। |
জুলেখা সিরাপে খায়রুল আলম চৌধুরীর প্রশ্নে ইশরাত তানিয়া ওনার আলোচনার সূত্রে জানিয়েছেন, 'বোর্হেসের ইংরেজি অনুবাদ পড়াই ভালো। বাংলায় রাজু আলাউদ্দিনের অনুবাদ, আর মনোজ চাকলাদার সম্পাদিত অনুবাদ পাওয়া যায়৷ বাংলার পাশাপাশি একই গল্পের ইংরেজি অনুবাদ পড়ার অনুরোধ।'
Wednesday, December 2, 2020
মৈতৈ জার্নাল ১
Friday, November 27, 2020
ওলে সোয়িঙ্কা ও রক্তবীজ নাটকের দ্বিতীয় সংস্করণ
।।চয়ন খায়রুল হাবিব্ব।।
২০২১এ প্রকাশনা প্রকল্প হিশেবে হাতে নিয়েছি, ১৯৯০ এ প্রকাশিত আফ্রিকার প্রথম নোবেল জয়ী লেখক সোয়িঙ্কার প্রথম বাংলা অনুবাদ ও মঞ্চায়নের স্মারক দ্বিতীয় সংস্করণ।সোয়িঙ্কার 'স্ট্রং ব্রিড" নাটকটির অনুবাদ করেছিলাম "রক্তবীজ' নামে।
Sunday, November 22, 2020
জ্যানেট উইন্টারসন, প্লাবিত সন্ত্রাসের গল্প
।।নাসরিন-জয়া হক।।
জ্যানেট উইন্টারসনের, 'মেসেজ ইন আ বটলের' অনুবাদ।
*'সহসা সন্ত্রাস ছুঁলো।ঘর-ফেরা রঙিন সন্ধ্যার ভীড়ে
যারা তন্দ্রালস দিগ্বিদিক ছুটলো, চৌদিকে......'
প্রতিটা শক্ত জিনিস তার জলতরলতা ফিরে পেয়েছিল!
বৃষ্টি লম্বা, সোজা ভাবে পড়ছিল, প্রতিটা ফোঁটা দীর্ঘ লাইনে শেষ ফোটাটার সাথে জড়িত, লোহা-ধূসর আকাশ থেকে নেমে সুরক্ষা-শাটারের মতো শহরের পর শহর রাস্তা বন্ধ করে দিয়েছিল।
Thursday, November 19, 2020
লুইস সেপুল্ভেদার বিদায়
।।চয়ন খায়রুল হাবিব।।

কারমেন ইয়ানেজ, লুইস সেপুলভেদা ৭০দশকে।
স্প্যানিশভাষি খ্যাতিমান চিলিয়ান লেখক লুইস সেপুল্ভেদা, এ-সপ্তাহের ১৬ এপ্রিল,২০২০ স্পেনের আস্তু্রিয়াস প্রদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।বয়স হয়েছিলো ৭০।চিলির কবি ও সেপুল্ভেদার স্ত্রি, ৬৮ বছরের কারমেন ইয়ানেজ এ -উপলক্ষে একটি বিদায়ি কবিতা পরদিন স্থানিয় খবরের কাগজে প্রকাশ করেন।কারমেন ও লুইস দুবার একে অপরকে বিয়ে করেন, প্রথমবার ১৯৭১সালে চিলিতে, দ্বিতিয়বার স্পেনে ২০০৪ সালে।মাঝখানে কুড়ি বছর দুজনের দেখা হয় নাই।
একফ্রাসটিক কবিতা
।।খায়রুল আলম চৌধুরী।।
সিরিয় কবি নিজার কাবানির দুটি কবিতা
।।খায়রুল আলম চৌধুরী।।
![]() |
| নিজার কাবানি |
নিজার কাবানির (১৯২৩-১৯৯৮) জন্ম দামেস্কে। আরব বিশ্বে সুপরিচিত এই কবির পঞ্চাশটিরও বেশি কাব্যগ্রন্থ রয়েছে। পেশায়কুটনীতিক এই কবি জীবদ্দশায় অসংখ্য সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর কবিতা এ যাবত পৃথিবীর প্রায় সব উল্লেখযোগ্যভাষায় অনুদিত হয়েছে।কবির On Entering The Sea কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলো অনুবাদ করেছি।
Wednesday, November 18, 2020
আন সেক্সটনের তারার রাত
।।অনুবাদ, খায়রুল আলম চৌধুরী।।
১৮৮৯ শালে মানসিক হাসপাতালে থাকার সময় ভিনসেন্ট ভ্যান গগ Starry Night ছবিটি এঁকেছিলেন। নীল রঙয়ের প্রাধান্য বিস্তার করা ছবিটিতে পাহাড় এসে মিশেছে আকাশের সাথে। বাদামি, ধূসর আর আর নীলে আঁকা বাড়িগুলো রয়েছে ছবিটির অধোভাগে। প্রতিটি বাড়ি স্পষ্ট কালো রূপরেখায় আঁকার পরও হলুদ আর শাদায় আঁকা তারা আর চাঁদ রাতের আকাশে তীব্রভাবে দীপ্যমান। তুলির প্রতিটি আঁচড়ে তীব্র গতির ছাপ স্পষ্ট। সাইপ্রাস গাছটিও যেন এই প্রবল গতির সাথে তুমুলভাবে আন্দোলিত। অন্যদিকে শহরটি যেন স্থির দাঁড়িয়ে আছে পাহাড়ের পাদদেশে, অনেকটা গুরুত্বহীন। ভ্যান গগের এ চিত্রকর্মটি তাঁর অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত। ছবিটি নিয়ে ১৯৬১ শালে কবিতা লিখেছেন আরেক বিখ্যাত কবি অ্যান স্যাক্সটন (Anne Sexton)। এখানে আমি কবিতাটি তরজমা করেছি।
মেরি অলিভার ও রে হানসেলের কবিতা
।।অনুবাদ, খায়রুল আলম চৌধুরী।।
![]() |
| মেরি অলিভার |
মেরি অলিভারের ‘বুনো কপোত’ (Wild Geese) কবিতাটা পড়ে আমি কিছুদিন আর অন্যকিছু পড়তে পারি নাই। সে অনেকদিন আগের কথা হলেও এই কবিতাটার আবেশ আমার কাটে নাই এখনো। আমাদের পরাজয় আছে, গ্লানিও থাকতে পারে। কিন্তু তাই বলে জীবন থমকে দাঁড়াবে না, জীবন চলবে বুনো কপোতের মতো স্বচ্ছন্দে, আনন্দে।












