ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label নৃত্যকলা. Show all posts
Showing posts with label নৃত্যকলা. Show all posts

Monday, November 27, 2023

দিল্লিতে কত্থক

।।ওয়াফী রহমান অনন্যা।।

শ্রী রাম কলা কেন্দ্রে প্রশিক্ষনরত  অনন্যা

বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। যুক্তরাজ্যে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়ে থাকে। গাড়ির সামনে গ্লাস ওয়াইপার দিয়ে মুছতেই দেখি 'মান্ডি হাউজ রেস্টুরেন্ট'। দেখা মাত্রই স্মৃতি কাতর হয়ে উঠলাম। ১৯৯৯ সালে আই সি সি আর ( ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন) থেকে কত্থক নৃত্যের ওপর স্কলারশিপ নিয়ে আমার বড় ভাইয়ের সাথে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলাম।