।।ওয়াফী রহমান অনন্যা।।
![]() |
| শ্রী রাম কলা কেন্দ্রে প্রশিক্ষনরত অনন্যা |
বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। যুক্তরাজ্যে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়ে থাকে। গাড়ির সামনে গ্লাস ওয়াইপার দিয়ে মুছতেই দেখি 'মান্ডি হাউজ রেস্টুরেন্ট'। দেখা মাত্রই স্মৃতি কাতর হয়ে উঠলাম। ১৯৯৯ সালে আই সি সি আর ( ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন) থেকে কত্থক নৃত্যের ওপর স্কলারশিপ নিয়ে আমার বড় ভাইয়ের সাথে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলাম।
.jpg)
