ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label কারমেন ইয়ানেজ. Show all posts
Showing posts with label কারমেন ইয়ানেজ. Show all posts

Thursday, November 19, 2020

লুইস সেপুল্ভেদার বিদায়

।।চয়ন খায়রুল হাবিব।।

কারমেন ইয়ানেজ, লুইস সেপুলভেদা ৭০দশকে।

 
স্প্যানিশভাষি খ্যাতিমান চিলিয়ান লেখক লুইস সেপুল্ভেদা, এ-সপ্তাহের ১৬ এপ্রিল,২০২০ স্পেনের আস্তু্রিয়াস প্রদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।বয়স হয়েছিলো ৭০।চিলির কবি ও সেপুল্ভেদার স্ত্রি, ৬৮ বছরের  কারমেন ইয়ানেজ এ -উপলক্ষে একটি বিদায়ি কবিতা পরদিন স্থানিয় খবরের কাগজে প্রকাশ করেন।কারমেন ও লুইস দুবার একে অপরকে বিয়ে করেন, প্রথমবার ১৯৭১সালে চিলিতে, দ্বিতিয়বার স্পেনে ২০০৪ সালে।মাঝখানে কুড়ি বছর দুজনের দেখা হয় নাই।