ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label ফারহিন চৌধুরী. Show all posts
Showing posts with label ফারহিন চৌধুরী. Show all posts

Saturday, October 22, 2022

বিদেশ-বিভূঁই : কাস্মীর, চন্ডিগড়, দিল্লি

।।খায়রুল আলম চৌধুরী।।

দুধপত্রী পাহাড়ে

১.
ঢাকা থেকে সকালে রওনা দিলাম। দিল্লি হয়ে শ্রীনগর যাচ্ছি। আড়াই ঘন্টা পর পৌঁছবো দিল্লি। প্লেন ছাড়ার আগে সব সময় জরুরি মুহূর্তে কীভাবে লাইফ ভেস্ট পরে অক্সিজেন মাস্ক মুখে লাগায়ে জীবন বাঁচাতে হবে বিমানবালারা তা দেখায়।

Friday, April 16, 2021

অপরাহ্নের ডায়েরি : নভেলা

।।ফারহিন চৌধুরী।।


পর্ব 

গতকাল বেশ বায়না করে বাসার সবচেয়ে সুন্দর রুমটা দখল করেছে। পুরনো রুম থেকে নাকি জানালা দিয়ে আকাশ দেখা যায়না। রাতের বেলা ঘুমানোর সময় শুটিং স্টার দেখে না বলে তার নাকি ইচ্ছে পূরণ হয়না। জানালা নেই বলে পাশের বাসার টুনটুনি পাখির সাথে গল্প করতে পারে না। তার জানালায় অপরাজিতা কেন থাকবে না সেই চিন্তায় দশবার হল ফুলের দোকানে ফোন করে অপরাজিতার ছোট্ট একটা চারা কিনেছে।

Saturday, November 21, 2020

ঝিনুক ও সমুদ্রের গান।নভেলা।শেষ পর্ব।

।।ফারহিন চৌধুরী।। 

পর্ব: ১২

🍀
রিসোর্টের বারান্দায় রমলা সেন বেশ গভীরভাবে কাগজে কিছু লিখছে। মেজাজ তেমন একটা ভালো নেই। আজ ক্যাফেতেও ঘুরে আসেনি। সকাল থেকে বারান্দায় বসে আছে। বারান্দার নীচে এসে মাজেদ রমলা সেনকে নেমে আসার অনুরোধ জানাল। “ আমার মনটা ভাল নেই। আজকে আমি বের হব না।”

Thursday, November 19, 2020

ঝিনুক ও সমুদ্রের গান।নভেলা সিরিজ।

।। ফারহিন চৌধুরী।।

পর্ব: ১০

🍀
সমুদ্রের পাড়ে ম্যাট বিছিয়ে সূর্য স্নানে ব্যস্ত মিলান ও ওল্যাণ্ড। রঙিন রোদচশমাটা আর সঙের মতো টুপিটা পরে আকাশের দিকে তাকিয়ে ঘুমোনোর ভান করছে মিলান।স্ট্রবেরী মিল্কশেকটা স্ট্র দিয়ে খেতে খেতে বিলাসিতার সমুদ্রে সাঁতার কাটছে দুজন।ক্যাফের জানালাটা দিয়ে এক কাপ গরম লেবুর চা খেতে খেতে সমুদ্রের নীরবতা উপলব্ধি করছে আমির।নারিকেল গাছের পাতা আর কাঠি দিয়ে চশমা বানাল সে আর সেটি চোখে লাগিয়ে চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়েছে।

ঝিনুক ও সমুদ্রের গান।নভেলা সিরিজ।

।।ফারহিন চৌধুরী।।


পর্ব: ৯

🍀
হাফ প্যান্ট আর হাফ হাতা লাল শার্ট পরে ছোট সাহেবের মতো তৈরি হয়ে আছে মিলান।সাথে মাথায় একটা হাস্যকর বিচ হ্যাট যার একটি কোণায় কিছু ঝিনুক ঝুলছে।বলতে অপেক্ষা রাখে না যে ঝিনুকগুলো আজ সকালেই মিলান বায়না করে আমিরের কাছ থেকে নিয়েছে এবং ক্যাফেতে বসেই টুপিটিতে মনের মাধুর্যের সাথে গোলাপ ফুলগুলোর পাপড়ি দিয়ে লাগিয়েছে।আমিরের মনটা পুরো জয় করে ফেলেছে এই বালক।এই অল্প পরিচয়তেই ফ্রি ড্রিংক্স অফার করে বসে আছে।

Wednesday, November 18, 2020

ঝিনু্ক ও সমুদ্রের গান।নভেলা সিরিজ।

।।ফারহিন চৌধুরী।।

পর্ব: ৭ 🍀
রিসিভারটা রাখতেই রমলা সেনের গলা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজে ক্যাফের চারপাশ ভারি হয়ে উঠল। ওল্যাণ্ড আর মিলান বেশ স্বাচ্ছন্দে ক্রেপের সাথে কানে হেডফোন লাগিয়ে রক মিউজিক শুনছিল। মাঝে মাঝে আমির আর মাজেদের কাঁধে হাত দিয়ে হো হো করে হেসে বিড়বিড় করে আবার কাঁটাচামচ দিয়ে ক্রেপটাকে এপিঠ ওপিঠ উল্টে খাচ্ছে।অন্যদিকে আমির আর নিমাই ধনে পাতার ভর্তা দিয়ে বেজায় সস বানিয়ে ক্রেপ খাচ্ছে।মিলান টমেটো কেচআপ আর কোকোয়া পাউডার গরম পানিতে গলিয়ে ব্রাউনির মতো বানিয়ে ডেসার্ট হিসেবে কাজ চালিয়ে নিচ্ছে।নিজেকে ইনভেন্টর মনে করে।

ঝিনু্ক ও সমুদ্রের গান।নভেলা সিরিজ।

।।ফারহিন চৌধুরী।।



পর্ব : ১ 🍀
কয়েক মাস হলো মাজেদ ক্যাফেতে কাজ করছে।মুনির চাচার ক্যাফেটি বেশ জনপ্রিয় এবং বহু বছরের পুরনো।সমুদ্র সৈকতের পাড়ে কিছু স্বপ্ন আর ভালবাসা দিয়ে তৈরি এই ক্যাফে যার নাম “ঝিনুক আড্ডা”। প্রতিদিন সকাল সাতটায় মাজেদ ক্যাফেতে এসে পরিষ্কার করার কাজে লেগে যায়।দরকারি জিনিসপত্র কিনতে বাজারে চলে যায়। মুনির চাচা তার হিসাবের খাতাটা চশমাটা বার বার মুছে উল্টে উল্টে দেখে। তেমন একটা লাভ হচ্ছেনা তবে কিছু রেগুলার কাস্টমারের সঙ্গ তার বেশ ভালো লাগে।চাচার বয়স প্রায় সত্তরের কাছাকাছি।ছোট্ট ছেলে আমির তার ক্যাফেতে মাজেদের সাথে কাস্টমারদের এট্যান্ড করে।তবে আমিরের ঘুম ভাঙে বেশ বেলা করে।