ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label গুন্টার গ্রাস. Show all posts
Showing posts with label গুন্টার গ্রাস. Show all posts

Saturday, June 5, 2021

তিন ঢাকাইয়ার কাসিদা

শামসুর রাহমান, লাকি আখন্দের সাথে  বিদায় সাক্ষাৎ

।।চয়ন খায়রুল হাবিব।।

বাম থেকে, লাকি আখন্দ, শামসুর রাহমান, চয়ন খায়রুল হাবিব।শ্যামলি, ১৯৯৩।

কৈশোরের ঢাকা নিয়ে শামসুর রাহমানের স্মৃতিকথার শিরোনাম ছিলো স্মৃতির শহর।একই শিরোনামের একটি দীর্ঘ কবিতা নিয়ে পরে সুনীল গাঙ্গুলির একটি বই বেরিয়েছিল।সে হিশেবে ঢাকা নিয়ে নব্বই দশকের এ স্মৃতিচারণের শিরোনাম হতে পারে 'স্মৃতির শহর ৩'।আবার যাদের নিয়ে এই কথন, তাদের সবাই আজন্ম ঢাকার বাসিন্দা হওয়াতে এই লেখার নাম হতে পারে 'তিন কুট্টির কাসিদা'!