জন্মশতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য এবং আহমদ শরীফ চেয়ারের মূল্যায়ন।
।।বাবলী হক।।নাসরিন-জয়া হক।।
![]() |
| আহমদ শরীফ, ডক্টরেট উপাধি লাভ অনুষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেছনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। |
বিংশ শতাব্দীর শেষভাগে বাংলা সাহিত্য-সংস্কৃতির শিক্ষাবিদ, চিন্তাবিদ, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক ডক্টর আহমদ শরীফ এক অসাধারণ প্রতিভা। ২০২১, ১৩ই ফেব্রুয়ারি তাঁর জন্মশতবার্ষিকী। তাঁর সম্পর্কে হুমায়ুন আজাদ বলেছিলেন, "ডক্টর আহমদ শরীফ অনন্য। এমন আর নেই, আর পাওয়া যাবে না পলিমাটির এই ছোট ব-দ্বীপে। দ্বিতীয় নেই, তৃতীয় নেই, চতুর্থ নেই তাঁর"।
