।।আশরাফ রোকন।।চয়ন খায়রুল হাবিব।।শৈবাল মাহমুদ।।
![]() |
| কবি আওলাদ হোসেন |
চলে গেলেন কবি আওলাদ হোসেন। প্রকৃত এক কবির পথিকৃৎ। ময়মনসিংহে থাকাকালীন অনেকবার আওলাদ ভাইয়ের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিলো। চরম আড্ডাবাজ ছিলেন। তাঁকে নিয়ে ব্রহ্মপুত্রের এপাড় ওপাড় অনেক অনেক গ্রামে, দরবারে, রওজায় মজমা দেয়ার স্মৃতি আছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কুঁড়েবাড়িতে তাঁর শেষ আবাস হয়েছিলো সেখানেও গিয়েছি কয়েকবার।
