ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label রিফাত চৌধুরী. Show all posts
Showing posts with label রিফাত চৌধুরী. Show all posts

Thursday, September 14, 2023

৮০ দশক : ঢাকা কেন্দ্রীক কয়েকজন কবির কবিতা নিয়ে ভাবনা

 ।।রাদ আহমদ।।


গোলাপকে যে নামেই ডাকো, সে গোলাপই।
প্রাককথন :

১৯৯৭-২০০২ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় ঘটনাক্রমে একজন সিনিয়ার ভাইয়ের মারফতে রিফাত ভাই (রিফাত চৌধুরী) সম্পাদিত কিছু পত্রিকা দেখতে পাই আমাদের ইনস্টিটিউটের ক্যান্টিনের টেবিলের উপরে জ্বল জ্বল করতেছে এক দুপুরবেলা।