।।তারিরো এমজেজেওয়া।।অ্যালবার্ট অশোক।।অর্পিতা কবির।।
![]() |
| অমৃতা শের-গিল |
অনেক সময় একজন শিল্পী, লেখককে নিয়ে ব্যাপক আলোচনার পর দেখা যায় যে আলোচক আলোচিতের মূল জায়গাটি হয় ধরতে পারে নাই, নয় এড়িয়ে গেছে। স্থানীয় সামাজিক শর্ত আত্ম-সেন্সর হয়ে বাধা হয়ে দাড়ায়। অমৃতা শের-গিলের মতো শিল্পী যে কি না সামাজিক শর্তগুলোর মানসিক, দৈহিক সীমা গুড়িয়ে দিয়ে ক্যানভাসে জায়গা করে দিয়েছে অব্যক্ত, অভূতপূর্ব নারী দেহকে, তার ক্ষেত্রে যে উপমহাদেশীয় অধ্যাপকেরা শর্তসাপেক্ষ থেকেছে তা লেখা বাহুল্য।

