ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label সোফিয়া লরেন. Show all posts
Showing posts with label সোফিয়া লরেন. Show all posts

Saturday, December 5, 2020

সোফিয়া লরেন, ৮৬ বছর বয়সে

সোফিয়া লরেনের সর্বশেষ ছবি, হলোকস্ট, অভিবাসন, ইয়োরোপ ও বাংলাদেশের সম্পর্ক!
সোফিয়া লরেন, তার সামনের জীবন, ২০২০

।।প্যাট্রিসিয়া গিদাস।।।শ্যামল দত্ত।।নাসরিন-জয়া হক।।

তরঙ্গ ওয়েবজাইন মূলত সাহিত্যকেন্দ্রিক, প্রবর্তনার দিক থেকে মাল্টি জন্রে UFO!তরঙ্গের প্রথম প্রকাশ হচ্ছে ফেসবুক  জুলেখা সিরাপ গ্রুপে যারা ২০২০ সালে অংশ নিয়েছে তাদের সালতামামি।লিড কি হবে, তা নিয়ে মাথায় সুনামি তুলবার সময়, দত্ত কুলোদ্ভব শ্যামল প্রস্তাব দিলেন সোফিয়া লরেনের নাম।প্রস্তাবটা আমরা লুফে নিলাম।লেখাটা তৈরি করেছি শ্যামল ও আমি মিলে, প্রাসঙ্গিক তথ্য গবেষণা করেছে প্যাট্রিসিয়া গিদাস। সিনেমাটির প্লট  প্রসঙ্গে ইউরোপের সাথে বাংলাদেশের সম্পর্কের দৃষ্টিকোণগুলো এসেছে প্যাট্রিসিয়া ও শ্যামলের কাছ থেকে।