।।পিয়া ব্যানার্জী।।শুভেন্দু দাশমুন্সী।।ফারহানা সুফি।।নাসরিন জয়া হক।।
বাবার খেরোর খাতা
সত্যজিৎ রায় একবার আকাশবাণী কলকাতায় তাঁর একটি ইন্টারভিউতে বলেছিলেন, কিভাবে তিনি বাবাকে চিনেছিলেন। তিনি বলেছিলেন, "আমার বয়স তখন আড়াই। যখন বাবা আমাকে ছেড়ে চলে যায়। আমার জন্মের পর থেকেই বাবা প্রায় অসুস্থ হতেন। আড়াই বছর বয়সে তাঁর কোনও স্মৃতি আমার মনে থাকার কথা নয়। তবুও জানি না কেন ওই বয়সের দু'টি স্মৃতি আমার আজও মনে আছে।
