ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label একফ্রাসটিক কবিতা. Show all posts
Showing posts with label একফ্রাসটিক কবিতা. Show all posts

Thursday, November 19, 2020

একফ্রাসটিক কবিতা

।।খায়রুল আলম চৌধুরী।।



সাধারণত ছবি দেখে কবিতা লেখার ধারণাই একফ্রাসটিক সাহিত্য  হিসাবে পরিচিত। তবে ব্যাপক অর্থে, যে-কোনো মাধ্যমের শিল্প থেকে অন্য মাধ্যমে শিল্প রচনাকেও একফ্রাসটিক শিল্প হিসাবে গণ্য করা হয়। ছবিপ্রাণীত কবিতার্চ্চার ধারা আমাদের এখানে এখনো সুপরিচিত না হলেও, পশ্চিমে এ ধারাটি এখন যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এ প্রসঙ্গে আমাদের গাজির পটের গানকে একফ্রাসটিক শিল্পের প্রাচীন এবং দেশিয় ধারা হিসাবে মনে করা যেতে পারে।