ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label রে হানসেল. Show all posts
Showing posts with label রে হানসেল. Show all posts

Wednesday, November 18, 2020

মেরি অলিভার ও রে হানসেলের কবিতা

।।অনুবাদ, খায়রুল আলম চৌধুরী।।

মেরি অলিভার

মেরি অলিভারের ‘বুনো কপোত’ (Wild Geese) কবিতাটা পড়ে আমি কিছুদিন আর অন্যকিছু পড়তে পারি নাই। সে অনেকদিন আগের কথা হলেও এই কবিতাটার আবেশ আমার কাটে নাই এখনো। আমাদের পরাজয় আছে, গ্লানিও থাকতে পারে। কিন্তু তাই বলে জীবন থমকে দাঁড়াবে না, জীবন চলবে বুনো কপোতের মতো স্বচ্ছন্দে, আনন্দে।