ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label স্বরুপ সোহরাওয়ার্দী. Show all posts
Showing posts with label স্বরুপ সোহরাওয়ার্দী. Show all posts

Friday, April 16, 2021

কবি আবিদ আজাদ ও ঘাসের দুর্ঘটনা!

 ।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

প্রথম কবিতা সংগ্রহে যে লেখক নিজের কাব্য ভাষা বা সিগনেচার টিউন তৈরি করে ফেলতে পারেন এবং আগের ধারা থেকে বেরিয়ে নিজের স্বাতন্ত্র্য দৃষ্টিকোণ সংহত করতে পারেন তাকে আমরা বলবো মেজর পোয়েট। একটা সময়ে বেশ কয়েকজন মেজর পোয়েট থাকতে পারে আগের পরের দশক মিলিয়ে। আবিদ আজাদ নিঃসন্দেহে মেজর পোয়েট। যে শর্তগুলোর কথা লিখেছি তার প্রথম কবিতা সংগ্রহ 'ঘাসের ঘটনা'য় তা তিনি অর্জন করেছিলেন।ক্যানন বা ক্যানোনিকাল তখন বলা যাবে, তখন যখন একজনের ভঙ্গিকে পরে অনুসরণ করা হয়, অনুসরণ করেও পরের জন নিজের স্বাতন্ত্র্য অর্জন করতে পারেন।

Thursday, February 11, 2021

ববিতা আপাকে শাইখ শিরাজ ভাই আমার নামে নালিশ দিয়েছে!

।।তৃণা রাব্বানি।।স্বরুপ  সোহরোওয়ার্দী।।

ববিতা ও শাইখ শিরাজ

বুঝুন অবস্থা
!জুলেখা সিরাপে, আমি ববিতা আপাকে নিয়ে ফাজলামি করেছি, এটা বলে শাইখ শিরাজ ভাই ববিতা আপাকে আমাকে ডিজিটাল সিকিউরিটিতে দিতে বলেছে।
ববিতা আপা হাসতে হাসতে বলেছে : তাই না কি, শাইখ ভাই, আপনিওতো আমার ময়না আমাকে নকল করে হাসে বলে বিজ্ঞাপন দিয়েছেন।

Monday, January 11, 2021

উবু রাজা : আলফ্রেড জারি থেকে হুয়ান মিরো

।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

উবু রাজা, প্রথম মঞ্চায়নের পোস্টার

মাত্র এক রাতে একবার প্যারিসে মঞ্চায়িত হয় উবু রাজা নাটকটি।কিম্বদন্তিতুল্য উবু রাজা মঞ্চায়ন শৈলীতে পরবর্তীতে প্রভাবিত হয়েছে  পিকাসো, হুয়ান মিরো, ডেভিড হকনির মতো শিল্পীরা।উবু রাজার নাট্যকার উনিশ শতকের ফরাসি প্রতীকবাদী লেখক আলফ্রেড জারির দর্শনে ডাডা, পরাবাস্তব ফিউচারিস্ট বিভিন্ন আন্দোলন প্রভাবিত হলেও তাকে নিয়ে বাংলাতে কোনো উল্লেখযোগ্য লেখা নেই।আশা করি তরঙ্গের এ-উপস্থাপনাতে সে-দীনতা কিছুটা লাঘব হবে।

Thursday, November 19, 2020

রিলকের প্যান্থার

।।স্বরুপ সোহরাওয়ার্দী।।


একের পর এক শিক পেরিয়ে তাঁর দৃষ্টি,
এতটা ক্লান্ত যে ধরে রাখতে পারে না
আর কিছু।মনে হয় ওখানে এক হাজার শিক
এবং শিকগুলোর পেছনে কোনো বিশ্ব নেই।