ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label বঙ্গবন্ধু. Show all posts
Showing posts with label বঙ্গবন্ধু. Show all posts

Thursday, May 26, 2022

এত রক্ত কেনো ?

বঙ্গবন্ধু হত্যাকারীর বিয়ে হয়েছিল মৈত্রেয়ী দেবীর কোলকাতা বাসাতে!

বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসে মৈত্রেয়ী দেবী
তাকে রবীন্দ্রনাথের একটি মূল পান্ডুলিপি উপহার দেন।
২১/০১/১৯৭২

মৈত্রেয়ী দেবী (১৯১৪-৯০) এত রক্ত কেন? নামে একটি বই লিখেছিলেন, সে-বই কলকাতায় প্রকাশ পায় ১৯৮৫-এর আগস্টে। রবীন্দ্রনাথের (১৮৬১-১৯৪১) রাজর্ষি (১২৯৩) আখ্যানে হাসি নামের একটি ক্ষুদ্র বালিকা মন্দিরে পশুবলির ‘রক্তস্রোতের রেখা’ লক্ষ করে সবিস্ময়ে রাজাকে প্রশ্ন করে, ‘এত রক্ত কেন!’ এই প্রশ্ন রাজার মনেও জাগে অভিন্ন কাহিনির ভিন্ন প্রেক্ষাপটে – রবীন্দ্রনাথের বিসর্জন (১২৯৭) কাব্যনাটকে। এখানে মন্দিরে বলির রক্তদর্শনে ব্যথিত-বিমর্ষ রাজার কম্পিত কণ্ঠে উচ্চারিত হয় : ‘এত রক্ত কেন’ – ‘এত ব্যথা কেন’! প্রাণিহত্যার এক হৃদয়হীন নির্মম প্রথার বিপক্ষে মানবিক প্রতিবাদের চেতনাই মৈত্রেয়ী দেবী তাঁর গ্রন্থনাম হিসেবে গ্রহণ করেছেন – যে-পটভূমিতে এই বইটি রচিত সেখানেও মানবরক্তের ধারা একটি শ্যামল দেশের মাটিকে রঞ্জিত করেছে। তাই ভিন্ন তাৎপর্যে সার্থক এই নামকরণ।

Saturday, June 5, 2021

পথে যেতে যেতে

।।জাহিদ মুস্তফা।।

চারুকলা শাহনেওয়াজ হল ভবন।ঢাকা, ১৯৯০।
নিজেকে নিয়ে কিছু লেখার মতো বিশেষ কেউ আমি নই। তবে যে সময় ধরে আমরা বেড়ে ওঠেছি সেটি গুরুত্বপূর্ণ। সে সময়ের অন্যরকম মাদকতাও আছে! চাইছি- আমাদের সময়টাতে যা দেখেছি, শুনেছি তার ইতিহাসটা বিশ্বস্ততার সংগে মেলে ধরতে।