ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label বাংলা ভাষা. Show all posts
Showing posts with label বাংলা ভাষা. Show all posts

Monday, November 27, 2023

মুনীর চৌধুরী, নাট্যভাবনা প্রাসঙ্গিকতা

।।চয়ন খায়রুল হাবিব।। 

‘নন্দন বিশ্বমেলা - ২০২৪', বিশেষ প্রকাশনা ভূমিকা :

শহীদ বুদ্ধিজীবী, নাট্যকার মুনীর চৌধুরীর জন্ম ২৭শে নভেম্বার, ২০২৩, ব্রিটিশ ভারতের মানিকগঞ্জ। ২০২৪, মার্চ মাসে বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষক মিলন-কেন্দ্র, টি, এস, সিতে অনুষ্ঠিত হবে ''নন্দন বিশ্বমেলা - ২০২৪''। উৎসবে বিশেষ প্রকাশনা হিসেবে আসছে মুনীর চৌধুরীর ছোট ১০টি নাটক এবং কিছু প্রবন্ধের প্যাক। সম্পাদনা করেছেন ফ্রান্স নিবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব। মুনীর চৌধুরীর ৯৮তম জন্মদিন উপলক্ষে 'তরঙ্গে' প্রকাশিত হলো বিশেষ প্রকাশনাটির সম্পাদকীয় ভূমিকা।সম্পাদক।তরঙ্গ।

মুনীর চৌধুরীর ৯৫তম জন্মদিনে গুগল ডুডল

''নন্দন বিশ্বমেলা - ২০২৪' ভবিষ্যৎ-বোধক আয়োজনটির প্রথম বিশেষ প্রকাশনা হিসেবে নির্ধারিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ১০টি ছোট নাটক এবং প্রবন্ধ ঘিরে একটি প্যাক। প্রকাশনার ব্যাপ্তির সাথে নাটকগুলোর আয়তনগত সাযুজ্য রক্ষার পাশাপাশি সংক্ষিপ্ত ভূমিকা লেখার সময় আমার সামনে সবচেয়ে জরুরী প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আজকের দোলাচলে নাটকগুলো এবং তাদের লেখক মুনীর চৌধুরীর প্রাসঙ্গিকতা কোথায়?

Tuesday, October 25, 2022

বেয়াড়া কলম : শৈবাল মাহমুদ

।।গাজীপুরে আমার ছোটলোকি বাবুগিরি।।

।।অনন্ত জলীল, ডয়েচভেলে মুহিউদ্দিন, বিবিসি তিতুমীরদের বাংলা ভাষা।।

।।পয়েন্ট সিস্টেম অভিবাসন।।

গাজীপুরে আমার ছোটলোকি বাবুগিরির সূত্রপাত।

গাজীপুরে আমরা কয়েক বন্ধু মিলে ১০ বিঘা জমি কিনেছি। খুব হিশাব করে, স্থানীয় সের ওজনের বদমাইশদের সংসদীয় সোয়াসেরি এজেন্টের সাথে আর্থিক যোগাযোগ বজায় রেখে সব সম্পন্ন হয়েছে, একবারে যাকে বলে সুবহান আল্লাহ।রিয়েল এস্টেটে চালিয়াত যে বন্ধু সব কেরামতি সেরেছে, সে নথিপত্রে দেখিয়েছিল হাটা পথে হুমায়ুন আহমেদের নুহাস পল্লি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, আর সব সাদ্দামের বেহেস্ত মার্কা রাজসিক ইকো রিসোর্ট, বিক্রির সময় না কি এ ল্যান্ডমার্কগুলো দাম হু হু করে বাড়াতে সহায়তা করবে।