ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Monday, November 27, 2023

মুনীর চৌধুরী, নাট্যভাবনা প্রাসঙ্গিকতা

।।চয়ন খায়রুল হাবিব।। 

‘নন্দন বিশ্বমেলা - ২০২৪', বিশেষ প্রকাশনা ভূমিকা :

শহীদ বুদ্ধিজীবী, নাট্যকার মুনীর চৌধুরীর জন্ম ২৭শে নভেম্বার, ২০২৩, ব্রিটিশ ভারতের মানিকগঞ্জ। ২০২৪, মার্চ মাসে বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষক মিলন-কেন্দ্র, টি, এস, সিতে অনুষ্ঠিত হবে ''নন্দন বিশ্বমেলা - ২০২৪''। উৎসবে বিশেষ প্রকাশনা হিসেবে আসছে মুনীর চৌধুরীর ছোট ১০টি নাটক এবং কিছু প্রবন্ধের প্যাক। সম্পাদনা করেছেন ফ্রান্স নিবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব। মুনীর চৌধুরীর ৯৮তম জন্মদিন উপলক্ষে 'তরঙ্গে' প্রকাশিত হলো বিশেষ প্রকাশনাটির সম্পাদকীয় ভূমিকা।সম্পাদক।তরঙ্গ।

মুনীর চৌধুরীর ৯৫তম জন্মদিনে গুগল ডুডল

''নন্দন বিশ্বমেলা - ২০২৪' ভবিষ্যৎ-বোধক আয়োজনটির প্রথম বিশেষ প্রকাশনা হিসেবে নির্ধারিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ১০টি ছোট নাটক এবং প্রবন্ধ ঘিরে একটি প্যাক। প্রকাশনার ব্যাপ্তির সাথে নাটকগুলোর আয়তনগত সাযুজ্য রক্ষার পাশাপাশি সংক্ষিপ্ত ভূমিকা লেখার সময় আমার সামনে সবচেয়ে জরুরী প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আজকের দোলাচলে নাটকগুলো এবং তাদের লেখক মুনীর চৌধুরীর প্রাসঙ্গিকতা কোথায়?

Monday, May 2, 2022

ইদ করলে ঈদের আনন্দ মাটি হবে না!

শামসুজ্জামান খান। মনসুর মুসা। মোহাম্মদ আজম।

আহমেদ শামীম। চয়ন খায়রুল হাবিব।

‘বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে প্রথম বানান হিসাবে 'ঈদ' এবং বিকল্প বানান 'ইদ' দেয়া আছে। প্রথম বানানটি প্রচলিত; ২য় বানানটি সংস্কারকৃত। কোনো মানুষ দীর্ঘকাল কোনো বানান ব্যবহার করলে তা ঐতিহ্যে পরিণত হয়ে যায়। 'ঈদ' বানানটি তেমনি। অতএব, দুটি বানানই ব্যবহার করা যায়।সমস্যা হলো আরবি ব্যাকরণ আর বাংলা ব্যাকরণের নিয়ম এক নয়। আরবি ব্যাকরণের নিয়ম এক্ষেত্রে মানলে বহু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।’

শামসুজ্জামান খান, সাবেক সভাপতি, বাংলা একাডেমি।২০১৭।

Tuesday, December 1, 2020

অধিকার, গণতন্ত্র, ধর্ম ও ভীতিবোধ

।।নাসরিন জয়া হক।।


অধিকার ও দায়িত্ববোধের সরাসরি সম্পর্ক আছে।ইয়োরোপে সামাজিক বাক বদলগুলোর লক্ষ্য ছিল ব্যক্তির অধিকার বাড়ানো এবং সামাজিক মূল প্রণোদনা এখনো তাই।

Saturday, November 21, 2020

তবুও শুভ নববর্ষ ১৪২৭!

।।বাবলী হক।।
চৈত্র শেষে লাল পাড় সাদা শাড়ি পরে, বেলিফুল জড়িয়ে এ শহরে বৈশাখ আসত। ইলিশ পান্তা আর ছায়ানটের গানে রমনা বটমূলে শহর জেগে উঠত...
আজ মনে হচ্ছে এসব কিংবদন্তির কথা!

প্রিয় মানুষের মুখগুলো দূরে দূরে–কতদিন দেখি না। আর কতদিন নির্জীবিত থাকবে আমার এই কোলাহলমুখর শহর!আইইডিসিআর এর রিপোর্ট শুনে শুনে চোখ-কান ক্লান্ত। হাত ধুয়ে ধুয়ে হাতের রেখা বিলুপ্ত। মানুষ ঝিমায়। বাড়িঘর ঘুমায়।
এখন শুধু মাঝে মাঝে শহর জেগে ওঠে অ্যাম্বুলেন্স আর ত্রাণ ট্রাকের ত্রাহি চিৎকারে।

Wednesday, November 18, 2020

লৌহজং-এর স্মৃতি দিঘলীর কথা

।।কামাল আহমেদ।।

"দিঘলী বাজার'' (আমার শৈশবে আঁকা ছবি)
সাদা--কালো জল রং, মাপ- ৬"x৪", সন- ১৯৮৩।
ছবির-- বাঁমদিক দক্ষিণ, ডানদিক উত্তর; নিচের দিক পূর্ব, উপরের দিক পশ্চিম! দক্ষিণে- পদ্মা নদী, উত্তর ধারটা ঐতিহাসিক গান্ধীর মাঠ নামে "বল খেলার মাঠ!''

মান্দিতে লিখি? মনিপুরীতে লিখি? গোরখপুরিতে লিখি?দলিত ভাষাতে লিখি?

।।লুবনা ইয়াসমিন।।

চলেশ রিসিল

বাংলাতে তারিখ লিখতে বলছেন!

মান্দিতে লিখি? মনিপুরীতে লিখি? গোরখপুরিতে লিখি?দলিত ভাষাতে লিখি?

বিদ্যুত দানব এবং আগুনের মাতাল

।।তৃণা রাব্বানি।।


আপা, দুলাভাই আপনারা দুজন সত্যিই বিদ্যুৎ খেতে খেতে মাতাল।

আপনারা আতশবাজি, আগুনের বিশেষজ্ঞ।

আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাদুকর।

আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে রূপকথা।

করোনা ভাইরাস ও সুদের হার

।।খায়রুল আলম চৌধুরী।।


গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে। বদলাতে হবে। বসন্তের শেষ দুপুর। বেলা পড়ে এসেছে। বিকাল জুড়ে ছড়িয়ে আছে মরা রোদ। রাস্তার পাশেই টায়ারের দোকান। মহাজনের বয়স পঞ্চাশের কাছাকাছি হবে।শশ্রুমন্ডিত হাসিমাখা চেহারা। দেখলে মনে হয় কত দিনের পরিচিত! দেখার সাথে সাথেই আমাকে যত্ন করে বসতে দিলেন।

মাস্ক, সাবান, সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন

।।অমিতাভ পাল।।

করোনা মহামারী আমাকে নাজেহাল করে ফেলেছে।

যখন মহামারী ছড়িয়ে পড়ার খবরটা প্রথম শোনা গিয়েছিল, টেলিভিশনে পত্রপত্রিকায় যখন একটু একটু করে মুখ দেখাচ্ছিল ভাইরাসটা, ব্যাটা বেশ দূরে আছে ভেবে খুব একটা দুঃশ্চিন্তায় ছিলাম না। তারপর যখন একদিন শুনলাম ভাইরাসটা ঢুকে পড়েছে আমাদের দেশেও, পত্রপত্রিকা টেলিভিশনে হাজির হচ্ছেন কপালে ভাঁজ ফেলা চিন্তাক্লিষ্ট বিশেষজ্ঞরা- একটু আদটু চিন্তা ঢুকলো আমার মনেও।