ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label মোহাম্মদ আজম. Show all posts
Showing posts with label মোহাম্মদ আজম. Show all posts

Monday, May 2, 2022

ইদ করলে ঈদের আনন্দ মাটি হবে না!

শামসুজ্জামান খান। মনসুর মুসা। মোহাম্মদ আজম।

আহমেদ শামীম। চয়ন খায়রুল হাবিব।

‘বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে প্রথম বানান হিসাবে 'ঈদ' এবং বিকল্প বানান 'ইদ' দেয়া আছে। প্রথম বানানটি প্রচলিত; ২য় বানানটি সংস্কারকৃত। কোনো মানুষ দীর্ঘকাল কোনো বানান ব্যবহার করলে তা ঐতিহ্যে পরিণত হয়ে যায়। 'ঈদ' বানানটি তেমনি। অতএব, দুটি বানানই ব্যবহার করা যায়।সমস্যা হলো আরবি ব্যাকরণ আর বাংলা ব্যাকরণের নিয়ম এক নয়। আরবি ব্যাকরণের নিয়ম এক্ষেত্রে মানলে বহু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।’

শামসুজ্জামান খান, সাবেক সভাপতি, বাংলা একাডেমি।২০১৭।