ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label আফরোজা সোমা. Show all posts
Showing posts with label আফরোজা সোমা. Show all posts

Tuesday, October 25, 2022

রিভিউ : বেশ্যা ও বিদুষীর গল্প

।।লুবনা ইয়াসমিন।।


আফরোজা সোমাকে 'বেশ্যা ও বিদুষীর গল্প' প্রবন্ধ সংগ্রহের জন্য শুভেচ্ছা। বইটিতে চারটি পর্বে মোট সাতাশটি প্রবন্ধ আছে। প্রকাশ করেছে হাসান্স। নারী অধিকার আন্দোলনের পথ চলতি বিষয়গুলো অর্থাৎ শ্রেণিগত বৈষম্য, ধর্ষণ, নির্যাতনসহ গণমাধ্যমের ভাষায় নারীর প্রতি বিদ্যমান অসহনশীলতা ও অসংবেদনশীলতা কখনোই টিপিকাল চর্বিত চর্বণ নয়, বার বার তাতে আলোকপাত করবার আছে।