।।অমিতাভ পাল।।
কবর অফিস, বাসা আর স্বার্থের পিছনে ছুটতে ছুটতে কবে যেন এমন এক জায়গায় পৌঁছে গেছি- যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না কেবল বাথরুম, ডাইনিং টেবিল আর বিছানা ছাড়া। আমিও আজকাল সেসব জায়গাতেই যাই আর দিনগত পাপক্ষয় করি অফিসে গিয়ে। এর ফলে এখন ফেইসবুকে কিছু আবছা সম্পর্ক ছাড়া আমার কোন বন্ধু নাই, আত্মীয়স্বজন নাই, স্বপ্ন, নাই, কল্পনা নাই, বিস্তীর্ণতা নাই।