ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label অবনীন্দ্রনাথ ঠাকুর. Show all posts
Showing posts with label অবনীন্দ্রনাথ ঠাকুর. Show all posts

Tuesday, October 25, 2022

ন হন্যতে নগ্নতা ১ : হেমেন মজুমদারের দেহজ দর্পণে

 ।।চয়ন খায়রুল হাবিব।।

অভিব্যাক্তিজাত সকল শিল্প পরম্পরা সূত্রে বাধা। আবার পরম্পরার ভেতর কেউ কেউ অন্যদের চেয়ে বেশি প্রতিভাত, তার শৈলীর আবেদন হয়ে ওঠে সর্বজনপ্রিয়। সাহিত্য চর্চার স্বোপার্জিত নিক্তি পাল্লায় আমার কাছে সেসব শিল্পী প্রিয় হয়ে উঠতে থাকে যারা লৈঙ্গিক স্পর্শকাতরতায় নিজেকে পার হতে পেরেছে। আমি ইতিহাস বদলাতে পারবো না। ইতিহাসকে রূপকথার লোকনকাচে দেখাও ঠিক না। ভবিষ্যতমুখী দৃষ্টিকোণে ছেকে তোলা যেতে পারে বাংলাভাষী চিত্রকলার পথরেখা যারা প্রশস্ত করেছে তাদের কথা।