ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Friday, November 27, 2020

ওলে সোয়িঙ্কা ও রক্তবীজ নাটকের দ্বিতীয় সংস্করণ

।।চয়ন খায়রুল হাবিব্ব।।

২০২১এ প্রকাশনা প্রকল্প হিশেবে হাতে নিয়েছি, ১৯৯০ এ প্রকাশিত আফ্রিকার প্রথম নোবেল জয়ী লেখক সোয়িঙ্কার প্রথম বাংলা অনুবাদ ও মঞ্চায়নের স্মারক দ্বিতীয় সংস্করণ।সোয়িঙ্কার 'স্ট্রং ব্রিড" নাটকটির অনুবাদ করেছিলাম "রক্তবীজ' নামে।

বাঙ্গালির পরিচয় কাব্য

।।চয়ন খায়রুল হাবিব।।

বাহিরবাটী বন্দনা

আমাদের যাপনের মাঝপথে, কোনো এক সময় তুমি আসো 

খোজাখোজির পেরেশানি দেখে স্মিত হেসে পাশে এসে বসো। 

আলোর অরন্যে নামে আধার, 

কি খুজে বেড়াচ্ছি মনে করতে পারি না কেউ আর।

মুর্তজা বশীরের জন্মদিন ও বিদায়

 ।।হাসনাত আবদুল হাই।।রাফী হক।।

শুভ জন্মদিন

মুর্তজা বশীর আমাদের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পী । আজ তিনি ৮৭ বছর পূর্ণ করে ৮৮ তে পা দিলেন।
"...মুর্তজা বশীর একজন নিঃসঙ্গ মানুষ। নিঃসঙ্গ চিত্রকর। নিঃসঙ্গ ... আর এটাই হচ্ছে মুর্তজা বশীরের রচনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য..'। 'জহির রায়হান মুর্তজা বশীরের গল্পগ্রন্থ 'কাঁচের পাখির গান'-এর ভূমিকায় লিখেছেন এই কথাটি ।

বদরজ্জামান আলমগীরের কবিতাগুচ্ছ

।।বদরজ্জামান আলমগীর।। 

অকারণ হাঙ্গামা
তুমি পাতা। আমি হাওয়া।
আমি কারণ ছাড়া তোমাকে তিরতির কাঁপাবো!
তুমি হরিণ। আমি জঙলা।
কখন ভয় পাবে তার আশায় আমি ফকির হয়ে র'বো।

রাবেয়া বসরি, দাউদ আল হাফিজ , জর্জ ফ্লয়েড ও জন ওনাসিস

।।বদরুজ্জামান আলমগীর।।

রাবেয়া বসরীর পলাপলি খেলা

সেই সময় রাবেয়া বসরীর নামে একটা গল্প চাউর ছিল : লোকে দেখে তাঁর এক হাতে আগুন আরেক হাতে পানি নিয়ে বেজান দৌড়ে যাচ্ছেন। এই আগুন আর জল দিয়ে রাবেয়া কী করবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন- পানি ঢেলে দোযখের আগুন নিভাবেন, আর আগুন দিয়ে বেহেস্ত জ্বালিয়ে ছারখার করে দেবেন।

Sunday, November 22, 2020

জ্যানেট উইন্টারসন, প্লাবিত সন্ত্রাসের গল্প

।।নাসরিন-জয়া হক।।

জ্যানেট উইন্টারসনের, 'মেসেজ ইন আ বটলের' অনুবাদ।


*'সহসা সন্ত্রাস ছুঁলো।ঘর-ফেরা রঙিন সন্ধ্যার ভীড়ে

যারা তন্দ্রালস দিগ্বিদিক ছুটলো, চৌদিকে......'

প্রতিটা শক্ত জিনিস তার জলতরলতা ফিরে পেয়েছিল!

বৃষ্টি লম্বা, সোজা ভাবে পড়ছিল, প্রতিটা ফোঁটা দীর্ঘ লাইনে শেষ ফোটাটার সাথে জড়িত, লোহা-ধূসর আকাশ থেকে নেমে সুরক্ষা-শাটারের মতো  শহরের পর শহর রাস্তা বন্ধ করে দিয়েছিল।

Saturday, November 21, 2020

ঝিনুক ও সমুদ্রের গান।নভেলা।শেষ পর্ব।

।।ফারহিন চৌধুরী।। 

পর্ব: ১২

🍀
রিসোর্টের বারান্দায় রমলা সেন বেশ গভীরভাবে কাগজে কিছু লিখছে। মেজাজ তেমন একটা ভালো নেই। আজ ক্যাফেতেও ঘুরে আসেনি। সকাল থেকে বারান্দায় বসে আছে। বারান্দার নীচে এসে মাজেদ রমলা সেনকে নেমে আসার অনুরোধ জানাল। “ আমার মনটা ভাল নেই। আজকে আমি বের হব না।”

ক্রিম ১।সেক্স-সাইফাই সিরিজ।

।।চয়ন খায়রুল হাবিব।।

মেহেলের সাথে লুপার প্রথম দেখা হয়েছিলো দুরের এক চাদের দেশে ৩০২০ সালে, ছোটবেলায়।এক বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে।

বুক-বালিশের গান ও অন্যান্য কবিতা

।।তৃণা রাব্বানি।।

Quarantine Pillow Challenge!

বালিশে বুক বেধে ফরিদা, রানা, বিষ্ণু ও চয়নকে!

কারা য্যানো 'জুলেখা সিরাপের' বিরুদ্ধে ইনবক্সে কি কি ষড়যন্ত্র করছে,
আর বালিশে বুক বাঁধাছাঁদা আন্দোলনে বাধা দিতে চাইছে!
আরবি ছাড়া অন্য কোনো শব্দ দেখলে এলার্জির হিস্টামিন খাচ্ছে।
নর্তন কুন্দনের ভাষা হিশেবে অবশ্য হিন্দিকে নিচ্ছে।

তবুও শুভ নববর্ষ ১৪২৭!

।।বাবলী হক।।
চৈত্র শেষে লাল পাড় সাদা শাড়ি পরে, বেলিফুল জড়িয়ে এ শহরে বৈশাখ আসত। ইলিশ পান্তা আর ছায়ানটের গানে রমনা বটমূলে শহর জেগে উঠত...
আজ মনে হচ্ছে এসব কিংবদন্তির কথা!

প্রিয় মানুষের মুখগুলো দূরে দূরে–কতদিন দেখি না। আর কতদিন নির্জীবিত থাকবে আমার এই কোলাহলমুখর শহর!আইইডিসিআর এর রিপোর্ট শুনে শুনে চোখ-কান ক্লান্ত। হাত ধুয়ে ধুয়ে হাতের রেখা বিলুপ্ত। মানুষ ঝিমায়। বাড়িঘর ঘুমায়।
এখন শুধু মাঝে মাঝে শহর জেগে ওঠে অ্যাম্বুলেন্স আর ত্রাণ ট্রাকের ত্রাহি চিৎকারে।