ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Friday, March 5, 2021

বোর্হেসিয়ান ধাঁধা : বাংলায় স্প্যানিশ সাহিত্যের অনুবাদ প্রসঙ্গে

।।নাসরিন-জয়া হক।।

বুয়েনস আইরেসে হোর্হে লুইস বোর্হেসের ভাস্কর্য।ভাস্কর, গ্যাব্রিয়েল  সোজি।

জুলেখা সিরাপে খায়রুল আলম চৌধুরীর প্রশ্নে ইশরাত তানিয়া ওনার আলোচনার সূত্রে জানিয়েছেন, 'বোর্হেসের ইংরেজি অনুবাদ পড়াই ভালো। বাংলায় রাজু আলাউদ্দিনের অনুবাদ, আর মনোজ চাকলাদার সম্পাদিত অনুবাদ পাওয়া যায়৷ বাংলার পাশাপাশি একই গল্পের ইংরেজি অনুবাদ পড়ার অনুরোধ।'

Tuesday, March 2, 2021

উপসম্পাদকীয় : শামীমা বেগমকে বাংলাদেশি নাগরিকত্ব দেয়ার আমি ঘোরতর বিরোধী

।।তৃণা রাব্বানি।।


শামীমা বেগম, ১৫ বছর বয়সে এবং বর্তমানে।

সব শেষ খবর অনুযায়ী ব্রিটিশ সুপ্রিম কোর্টের সব কজন বিচারক শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের ব্যাপারে একমত হয়েছেন।ব্রিটেনে ফেরত এসে নাগরিকত্ব বাতিলের বিচারের আপিল করবার সুযোগ তারা শামীমাকে দেবে না।প্রধান বিচারপতি বলেছে, ব্রিটেন এখানে শামীমার মানবিক অধিকার লঙ্ঘন করে নাই, বরং নিজেদের ভূখণ্ডকে সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের হাত থেকে রক্ষা করতে চেয়েছে।আমি ব্রিটেনের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সাথে একমত।

Thursday, February 18, 2021

লোকটা কি তাহলে বিড়ালের অবতার!

জীবনানন্দ বিচিত্রা, ১২২ তমো জন্মদিনের শ্রদ্ধার্ঘ 

।।বিনয় মজুমদার।।চয়ন খায়রুল হাবিব।।শঙ্করলাল ভট্টাচার্য।।ক্লিন্টন  বুথ সিলি।।

।।ফারুক মঈনউদ্দীন।।লুবনা ইয়াসমিন।।নাসরিন-জয়া হক।।

জীবনানন্দ দাশ, ১৭ফেব্রুয়ারি, ১৮৯৯, ২২ অক্টোবার, ১৯৫৪

ধূসর জীবনানন্দ

ধূসর জীবনানন্দ, তোমার প্রথম বিস্ফোরণে
কতিপয় চিল শুধু বলেছিল, ‘এই জন্মদিন’

Saturday, February 13, 2021

কামাসূত্রা কমিক্স ও ভালবাসা দিবসের শাম্পাইন

।।বাৎসায়ন।।ইওনা ভাউত্রা।।বেগম রোকেয়া।।

।।রবীন্দ্রনাথ ঠাকুর।।সলিল চৌধুরী।।চয়ন খায়রুল হাবিব।।

বিশ্ব বাৎসায়ন দিবস।ঢাকার ফুটপাতে ভিআইপি ভ্যালেন্টাইন দম্পতি।

কামসূত্রের লেখক বাৎসায়ন স্বয়ং বলে বসতে পারতো, ইয়োনার কমিক্সের সাথে আমার ঐতিহ্যবাহী লাগালাগির কিচ্ছাকাহিনী মেশানো কি ঠিক হলো! একটা জনরা থেকে আরেক জনরায় অনুবাদ, অবলম্বন সব ক্ষেত্রে কপিরাইট রক্ষার দরকার।কপিরাইট ছাড়া আরেকটি জায়গা  হচ্ছে 'অনুভূতিতে আঘাতে'র নামে বিগট্রির গিঠ্যু। মৌলবাদি জঙ্গিরা মামলার আগেই শিল্পীকে, প্রকাশককে জানে মেরে ফেলতে রাজি।নবিদের অনুসারীদের মতো, অনেক কবির অনুসারীও বিগট্রি-গিঠ্যুর শিকার।

বৃষ্টির পেইন্টিং ও কবিতা

।।সালমা জাকিয়া বৃষ্টি।।

পেইন্টিং, সালমা জাকিয়া বৃষ্টি

সন্ধ্যাটা কেমন আজ

অচেনা বাতাস
ঘোলাটে চারিপাশ যেন
শুন্যতার আভাস

জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!

ঢাকা শহরের গল্পগাঁথা, কবিতাকথা : 

ইয়ে কালুম্বো সাহিব কা মাকবারা, কাম্পানিকা নাউকার!

।।লুবনা ইয়াসমিন।।

নাগাফোন ঘাট, নারিন্দা, ঢাকা, ১৭৮৭।ইয়োহান ইয়োফানির আকা কলুম্বো সাহিবের স্মৃতিসৌধ ।
নাসরিন-জয়া বলেছে, তরঙ্গে লিখতে।পেটের দায়ে কাজ করছি ঢাকাতে শিল্পাঞ্চল বিকাশ নিয়ে।২০২০এ, কোভিড এর জন্য আর যাওয়া হয় নি, জুম দিয়ে সেরেছি।বেরসিক উপাত্ত, পরিসংখ্যানে ঠাসা কাজ।ফাকে ফাকে পড়ছি ঢাকা নিয়ে লেখা পুরনো বই পত্র।সেসব মিলিয়ে তরঙ্গে যা দেবো, তার শিরোনাম হবে, জজ সাহেবের টেরি মাইয়া পেখম মেইলাছে!একটু আগোছালো লেখাটিতে প্রথমবার অল্প করে লিখছি ঢাকাইয়া কুট্টি ভাষার উদ্ভব,  জার্মান নিও ক্লাসিকাল পেইন্টার ইয়োহান ইয়োফানির ১৮ শতকের ঢাকা ভ্রমনের সময় আকাআকি, কালুম্বো সাহিবের মাকবারা বা স্মৃতিসৌধ এবং রমনা পার্ক ও রমণের সম্পর্ক নিয়ে।

বিপত্নীকের পক্ষাঘাত ২ : সাইকোসেক্স থ্রিলার

।।কাননবালার দেহাবশেষ।।

।।তৃণা রাব্বানি।।

পুলিশ ইন্সপেক্টর : ভদ্রমহিলার গলার লকেটে এই ছবিটা পাওয়া গেলো।'ছবির পেছনে লেখা, 'আমার অশোক'

পুলিশ সুপার :  হুইল চেয়ারের লোকটা তাহলে অশোক মৈত্র, আর মহিলা তাহলে কানন বালা।কিন্তু কানন বালার তো মাথার চুল কালো ছিল।এই মহিলার মাথার চুল সোনালি, বব কাট।চোখের মনিও নীল।দেখতে মেরিল স্ট্রিপের মতো।

Friday, February 12, 2021

অমৃতা শের-গিল : যাপন ও যৌনতায়

।তারিরো এমজেজেওয়া।।অ্যালবার্ট অশোক।।অর্পিতা কবির।।

অমৃতা শের-গিল

অনেক সময় একজন শিল্পী, লেখককে নিয়ে ব্যাপক আলোচনার পর দেখা যায় যে আলোচক আলোচিতের মূল জায়গাটি হয় ধরতে পারে নাই, নয় এড়িয়ে গেছে। স্থানীয় সামাজিক শর্ত আত্ম-সেন্সর হয়ে বাধা হয়ে দাড়ায়। অমৃতা শের-গিলের মতো শিল্পী যে কি না সামাজিক শর্তগুলোর মানসিক, দৈহিক সীমা গুড়িয়ে দিয়ে ক্যানভাসে জায়গা করে দিয়েছে অব্যক্ত, অভূতপূর্ব নারী দেহকে, তার ক্ষেত্রে যে উপমহাদেশীয় অধ্যাপকেরা শর্তসাপেক্ষ থেকেছে তা লেখা বাহুল্য।

মনোগল্পের কিউবিজম : কবর, সেক্সোলজি এবং অন্তর্নিহিত

।।অমিতাভ পাল।।

কবর

অফিস, বাসা আর স্বার্থের পিছনে ছুটতে ছুটতে কবে যেন এমন এক জায়গায় পৌঁছে গেছি- যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না কেবল বাথরুম, ডাইনিং টেবিল আর বিছানা ছাড়া। আমিও আজকাল সেসব জায়গাতেই যাই আর দিনগত পাপক্ষয় করি অফিসে গিয়ে। এর ফলে এখন ফেইসবুকে কিছু আবছা সম্পর্ক ছাড়া আমার কোন বন্ধু নাই, আত্মীয়স্বজন নাই, স্বপ্ন, নাই, কল্পনা নাই, বিস্তীর্ণতা নাই।

আহমদ শরীফের সন্তান ভাবনা!

জন্মশতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য  এবং আহমদ শরীফ চেয়ারের মূল্যায়ন। 

।।বাবলী হক।।নাসরিন-জয়া হক।।

আহমদ শরীফ, ডক্টরেট উপাধি লাভ অনুষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়।
পেছনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।

বিংশ শতাব্দীর শেষভাগে বাংলা সাহিত্য-সংস্কৃতির শিক্ষাবিদ, চিন্তাবিদ, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক ডক্টর আহমদ শরীফ এক অসাধারণ প্রতিভা। ২০২১, ১৩ই ফেব্রুয়ারি তাঁর জন্মশতবার্ষিকী। তাঁর সম্পর্কে হুমায়ুন আজাদ বলেছিলেন, "ডক্টর আহমদ শরীফ অনন্য। এমন আর নেই, আর পাওয়া যাবে না পলিমাটির এই ছোট ব-দ্বীপে। দ্বিতীয় নেই, তৃতীয় নেই, চতুর্থ নেই তাঁর"