ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Friday, April 16, 2021

কবি আবিদ আজাদ ও ঘাসের দুর্ঘটনা!

 ।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

প্রথম কবিতা সংগ্রহে যে লেখক নিজের কাব্য ভাষা বা সিগনেচার টিউন তৈরি করে ফেলতে পারেন এবং আগের ধারা থেকে বেরিয়ে নিজের স্বাতন্ত্র্য দৃষ্টিকোণ সংহত করতে পারেন তাকে আমরা বলবো মেজর পোয়েট। একটা সময়ে বেশ কয়েকজন মেজর পোয়েট থাকতে পারে আগের পরের দশক মিলিয়ে। আবিদ আজাদ নিঃসন্দেহে মেজর পোয়েট। যে শর্তগুলোর কথা লিখেছি তার প্রথম কবিতা সংগ্রহ 'ঘাসের ঘটনা'য় তা তিনি অর্জন করেছিলেন।ক্যানন বা ক্যানোনিকাল তখন বলা যাবে, তখন যখন একজনের ভঙ্গিকে পরে অনুসরণ করা হয়, অনুসরণ করেও পরের জন নিজের স্বাতন্ত্র্য অর্জন করতে পারেন।

বিয়োন্সের বিপদজনক লেবুর শরবত

।।বিয়োন্সে।।তৃণা রাব্বানি।।

বিধিবদ্ধ সতর্কিকরণ : বিশ্বখ্যাত গায়িকা বিয়োন্সের লেমনেড গানের এলবামে অশ্লীল ভাষা ব্যাবহার করা হয়েছে।Don't Hurt Yoursef গানটি ব্যাতিক্রম নয়।বাংলা অনুবাদে অশ্লীলতা বজায় রাখা হয়েছে। সম্পাদক।


নিজেরে ব্যাথা দিশনারে , ব্যাথা দিশনা!

তুই আমারে চোদনার কি ভাবোশ?
রিসোর্টে ভেরেন্ডা ভাজা
গড়পড়তা চাঁদাবাজ ফাউলের সাথে
আমি বিয়া বসি নাই।

শিক্ষা-বর্ণবাদ এবং হাইব্রিড বৈষম্য

।।নাসরিন-জয়া হক।।

মাদ্রাসা, ক্যাডেট কলেজ, শিক্ষা-বর্ণবাদ এবং হাইব্রিড বৈষম্য!

চিত্র নির্মাতা তারেক মাসুদ, ভাস্কর মৃণাল হক, নাট্য নির্দেশক জামিল আহমেদ, জেলে নিহত লেখক মোশতাক আহমেদ, পুড়ে নিহত নুসরাত রাফির শৈশব শিক্ষার পটভূমি!
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু শিক্ষালয়
মাদ্রাসা ও ক্যাডেট কলেজ শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখি দুটোই বানানো হয়েছে শিশুদের মানস গঠনের চেয়ে মানস নিয়ন্ত্রণের লক্ষ্যে।ক্যাডেট কলেজগুলোকে চালানো হয় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায়, মাদ্রাসাগুলোকে চালানো হয় ধর্মিও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়। ক্যাডেট কলেজগুলোকে অর্থায়ন করা হয় জনগণের করের টাকায় বিপুল ভুর্তুকি দিয়ে, মাদ্রাসাগুলো চলে জনগণের চাঁদায়। দুটো ব্যবস্থাকে কৌশলে জন প্রতিনিধিদের কাছে জবাবদিহিতার বাইরে রাখা হয়েছে।

মাইকেলের দাঁতন, ইস্কান্দারের নুবা ও শর্মিলার ট্যাগোর!

 ।।স্বরুপ সোহরাওয়ার্দী।।

আলেকজান্ডারকে এশিয়ার কোথাও বলা হয় সিকান্দার, কোথাও ইস্কান্দার।মিশরে তৈরি হয়েছে আলেকজান্দ্রিয়া, ভারতের তেলেঙ্গানায় আছে সিকান্দ্রাবাদ, যার নামকরণ হায়দ্রাবাদের নিজাম সিকান্দার ঝাঁর নামে।তেলেঙ্গানার লোকজন এখন অনেকেই জানে না কে আলেকজান্ডার, কে সিকান্দার ঝাঁ।যিশুকে পশ্চিমে জেসাস, মধ্যপ্রাচ্যে ঈসা, অর্থোডক্সেরা ডাকে যশুয়া।হিব্রু সলোমন হয়ে গেছে সুলেমান, সোলেমান, সোলাইমান।বাইবেলের পটিফারের স্ত্রী কখনো জোলেইখা, কখনো জুলেখা!

দুই নারী : দুই প্রান্তের কবিতাগুচ্ছ

।।জুবাইদা আহমেদ।।কাকলী সরকার।।

ক্ষ্যাপা কাব্য

জানিসতো তুই ভিষনরকম
ছন্নছাড়া এ মন আমার,
সবকিছুতেই বেখেয়ালি
বেসামাল টালমাটাল!

Thursday, April 15, 2021

সিরিয়ার চিঠি ১ : ধ্বংসস্তুপে প্রেমের ছবি

।।ডিমা নাশাউই।।

প্রথম দেখায় ডিমা নাচাউই-র ছবিগুলো দেখলে মনে হবে এ ছবি পৃথিবীর যে কোনও প্রান্তেরই ভালোবাসার ছবি হতে পারে। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, না - এ ছবিতে সম্পূর্ণ অন্য গল্পও আছে। সে গল্প বিমান হামলার, সে গল্প আঘাতের, এবং মৃত্যুর। আসলে এ ছবি হল সিরিয়ার ইস্টার্ন ঘৌটা অঞ্চলে সত্যিকারের মানুষ কীভাবে বেঁচে আছে - এবং ভালও বাসছে - তারই।

Tuesday, April 13, 2021

সিরিয়ার চিঠি ২।। বিলকিস ও অন্যান্য কবিতা।।

।।নিজার কাবানি।।খায়রুল আলম চৌধুরী।।

বিলকিস ও নিজার কোবানি

নিজার কাবানির কবিতা

ভূমিকা ও  অনুবাদ: খায়রুল আলম চৌধুরী

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ শালে আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে অটোমান সাম্রাজ্যের এবং কয়েকটি অঞ্চলে বিভক্ত হয়ে জাতিপুঞ্জের তত্বাবধানে ফ্রান্সের সরাসরি উপনিবেশে পরিণত হয়ে আধুনিক ইতিহাসে নতুন দেশ হিশেবে শুরু হয় পরাধীন সিরিয়ার যাত্রা। ঠিক এক বছর পর, ১৯২৩ শালের ২১ মার্চ দামেস্কের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন আধুনিক সিরিয়ার সবচেয়ে জনপ্রিয় কবি নিজার কাবানি।

বন্দী বায়োরোবট

।।অমিতাভ পাল।।

একবিংশ শতাব্দীতে তো চায়ের দোকানের আড্ডায় মার্কসিজম, জিনোলজি- এইসব নিয়া আলোচনা হওয়ার কথা। এইসব জ্ঞানতো এক দেড়শ বছরের পুরানো। অন্তত এখনতো এদের চায়ের দোকান পর্যন্ত পৌঁছানো উচিৎ এবং আলোচনা হতে হতে বহুবার পড়া একটা বইয়ের মতো এবড়ো থেবড়ো হয়ে যাওয়া উচিৎ। অথচ হচ্ছে না। আজকের সময়ে বসে থাকা আমরা কি তাহলে আরো পুরানো?

Friday, March 5, 2021

বোর্হেসিয়ান ধাঁধা : বাংলায় স্প্যানিশ সাহিত্যের অনুবাদ প্রসঙ্গে

।।নাসরিন-জয়া হক।।

বুয়েনস আইরেসে হোর্হে লুইস বোর্হেসের ভাস্কর্য।ভাস্কর, গ্যাব্রিয়েল  সোজি।

জুলেখা সিরাপে খায়রুল আলম চৌধুরীর প্রশ্নে ইশরাত তানিয়া ওনার আলোচনার সূত্রে জানিয়েছেন, 'বোর্হেসের ইংরেজি অনুবাদ পড়াই ভালো। বাংলায় রাজু আলাউদ্দিনের অনুবাদ, আর মনোজ চাকলাদার সম্পাদিত অনুবাদ পাওয়া যায়৷ বাংলার পাশাপাশি একই গল্পের ইংরেজি অনুবাদ পড়ার অনুরোধ।'

Tuesday, March 2, 2021

উপসম্পাদকীয় : শামীমা বেগমকে বাংলাদেশি নাগরিকত্ব দেয়ার আমি ঘোরতর বিরোধী

।।তৃণা রাব্বানি।।


শামীমা বেগম, ১৫ বছর বয়সে এবং বর্তমানে।

সব শেষ খবর অনুযায়ী ব্রিটিশ সুপ্রিম কোর্টের সব কজন বিচারক শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের ব্যাপারে একমত হয়েছেন।ব্রিটেনে ফেরত এসে নাগরিকত্ব বাতিলের বিচারের আপিল করবার সুযোগ তারা শামীমাকে দেবে না।প্রধান বিচারপতি বলেছে, ব্রিটেন এখানে শামীমার মানবিক অধিকার লঙ্ঘন করে নাই, বরং নিজেদের ভূখণ্ডকে সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের হাত থেকে রক্ষা করতে চেয়েছে।আমি ব্রিটেনের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সাথে একমত।