ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label সার্ফিং. Show all posts
Showing posts with label সার্ফিং. Show all posts

Friday, April 16, 2021

সম্পাদকীয় : বাঙালি দেহগুলো গেলো কোথায়?

 ।।তৃণা রাব্বানি।।

বাঙালি কিশোরি সার্ফার, কক্সবাজার, বাংলাদেশ।ছবি, ভেনেসা রুড।

বাংলাদেশের ঘাটে, মাঠে, পথে, সৈকতে, জঙ্গলে মানব দেহের মেলা।কিন্তু বাঙালি মানব, মানবীর দেহ বাঙ্গালি ক্যানভাসেও নাই, ফটোগ্রাফিতেও নাই।কোথাও কি নাই?কোভিডে যা আক্রান্ত হলো তাও দেহ, কোভিড থেকে যা বাঁচবে তাও দেহ।বেহুলা, লখিন্দর, রাধা কৃষ্ণ, লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট আলিঙ্গন, চুম্বন, আকুতি, আর্তনাদ যা করেছে তার সবই দৈহিক।এসব চরিত্র,গাছের গায়ে ঠোট ঘসে প্রতীকী চুম্বন সারে নাই।