ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন। প্রকাশক : প্যাট্রিসিয়া গিদাস, ভ্যান, ৫৬০০০, ব্রিটানি, ফ্রান্স। সম্পাদক : নাসরিন-জয়া হক, চয়ন খায়রুল হাবিব। Contact : choygypsy@yahoo.com

Showing posts with label প্লেগ. Show all posts
Showing posts with label প্লেগ. Show all posts

Thursday, February 11, 2021

আলবেয়ার কামু, প্লেগ ও অচিকিৎস সাম্প্রদায়িকতা

।।লুৎফর রহমান বাবু।।চয়ন খায়রুল হাবিব।।
কামুর 'প্লেগ' ও করোনাকালীন জার্নাল : লুৎফর রহমান বাবু আমি মনে করি, করোনার এই দুর্বিপাকের সময় পড়ার মত একটি উপযুক্ত বই আলবেয়ার কামুর ‘দি প্লেগ’। আলবেয়ার কামু অস্তিত্ববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। সবাই জানেন অস্তিত্ববাদ মানুষের অস্তিত্বের সংকট, অস্তিত্বের বেদনা নিয়ে কথা বলে। সাহিত্যের একটি টার্ম ‘অ্যাবসার্ড’ শব্দটি কামুই প্রথম ব্যবহার করেন এবং বলেন ‘মানুষের সঙ্গে তার জীবনের আর জীবনের সঙ্গে তার পরিপার্শ্বের বিচ্ছিন্নতার অনুভূতিই ‘অ্যাবসার্ডিটি’।