।।চয়ন খায়রুল হাবিব।।
শ্লোক বা শ্লোকার মূলে আছে শ্রু বা শোনা কথা, সেখান থেকে ব্যক্তিগত উপলব্ধিজাত পদ বাধা।এখানে, এ বছরে লেখা যে কবিতাগুলো একত্র করেছি, সেগুলো এসেছে আশেপাশের আলোচিত বিষয় য্যামন, ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ নারী ফুটবল দলের অর্জন, গত গরমে ফ্রান্সে ঐতিহাসিক তাপদাহ, অপরিচয়ের স্পর্শ-মাখা কিন্তু সঙ্গীত জগতে অত্যন্ত প্রভাবশালী আলাউদ্দিন খানের কন্যা অন্নপূর্ণার আখ্যান, রানি এলিজাবেথের জানাজা-দিবসে মা ও কন্যাকে স্মরণ।