।।বাবলী হক।।
হান্টসভিল।
হান্টসভিল এখন রিল্যাক্স মুডে!
বসন্ত নিজেই এক উৎসবের নাম! রঙিন ফুলগুলো সব আহ্লাদে বাতাসের গায়ে ঢলে পড়ছে। প্রকৃতির কাছে যাওয়া শুধু নয় এ যেন প্রকৃতির মাঝে থাকা! দিগন্ত জোড়া সবুজ, ঘাস পাতা আর জলের এক জীবন্ত মানচিত্র! সন্ধ্যা হতেই ভারী বাতাসে সুগন্ধি ছড়িয়ে পড়ে। ফুলের সুবাস, জলের সুবাস! দিনের বেলায় এ সুগন্ধ মানুষের ভিড়ে হারিয়ে যায়!
